চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, যোগাযোগ বিচ্ছিন্ন

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
10:50 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
ব্রিজ ভেঙে ট্রাক পানিতে ডুবে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল জেলার দেলদুয়ারে অবস্থিত বেইলি ব্রিজ ভেঙে পড়ে বালুবাহী একটি ট্রাক পানিতে পড়ে গেছে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

গতকাল (৮ সেপ্টেম্বর) শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দুল্লা এলাকায় এই ঘটনা ঘটে। এরফলে দেলদুৃয়ারের সাথে টাঙ্গাইলের সরাসরি যোগাযোগ সড়ক পথ বন্ধ রয়েছে।

তবে ১৫ থেকে ২০ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সাথে যোগাযোগ করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, এটি অত্যন্ত গুরত্বপূর্ণ সড়ক। ব্রিজ ভেঙে পড়ায় এলাকার মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এর সংস্কার করা প্রয়োজন।

স্থানীরা জানান, বেইলি ব্রিজটি অনেক দিন ধরেই ঝুকিপূর্ণ। এরমধ্যেই অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক চলাচল করায় তা আরও নড়বড়ে হয়ে যায়। গতকাল রাতে তেমনি অতিরিক্ত ওজনের বালুবাহী একটি ড্রাম ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় এটি ভেঙে পানিতে পড়ে যায়।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে।

Tags: সড়ক দূর্ঘটনা
Previous Post

মোদি-বাইডেন বৈঠক: মিলেছে ডিম-মুরগি সংক্রান্ত সমস্যার সমাধান

Next Post

টিকে থাকতে শ্রীলঙ্কাকে হারাতেই হবে, চ্যালেঞ্জ বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকে থাকতে শ্রীলঙ্কাকে হারাতেই হবে, চ্যালেঞ্জ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন ভবনের সামনে বড় পোস্টার ও বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্রিম টিকেট হাওয়া, যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে 'জওয়ান'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT