চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে শীর্ষে নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ব্রাজিলের জার্সিতে উদযাপন করছেন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারে বিশ্বকাপের মঞ্চে নেইমারের সুযোগ ছিল ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাওয়ার। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় সেলেসাও বাহিনী। পরে চোটের কারণে দীর্ঘ নয় মাস জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি ৩১ বর্ষী নেইমার। ফিরে আগামী বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করে পেলেকে ছাড়িয়ে গেলেন ব্রাজিলীয় তারকা।

শনিবার সকালে ব্রাজিলের মাঠে বলিভিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় তুলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। নেইমার ও রদ্রিগোর জোড়া সঙ্গে একটি গোল করেন বার্সেলোনা তারকা রাফিনহা।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৬১ ও ৯৩ মিনিটে দুটি গোল করেন নেইমার। তাতে মাইলফলক ছুঁয়েছেন আল হিলাল তারকা। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতার নাম নেইমার। ভেঙেছেন ৫২ বছর আগে গড়া পেলের রেকর্ড।

ব্রাজিল জার্সিতে ৭৭টি গোল করেছেন পেলে। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার সেটি ছুঁয়ে ফেললেও ছাড়িয়ে যেতে অপেক্ষা ছিল। সেই ম্যাচে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছিল সেই সময়ের কোচ টিটের দলকে। মাঝে ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেললেও চোটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার।

ব্রাজিল জার্সিতে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন পেলে। প্রয়াত কিংদন্তির রেকর্ড ভাঙতে অবশ্য নেইমারকে খেলতে হল ১২৫ ম্যাচ, গোল এখন ৭৯টি। তালিকার তিনে থাকা রোনাল্ডো নাজারিও ৯৯ ম্যাচে করেছেন ৬২ গোল।

আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০০ ম্যাচে ১২৩ গোল করেছেন সৌদি প্রো লিগে আল নাসেরে খেলা ফরোয়ার্ড। বিশ্বকাপজয়ী লিওনেল মেসি ১৭৬ ম্যাচে করেছেন ১০৪ গোল।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইনেইমারপেলেবলিভিয়াব্রাজিলমেসিরোনালদোলিড স্পোর্টস
Previous Post

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নেচার বেইসড সল্যুউশনের বিকল্প নেই

Next Post

মোদি-বাইডেন বৈঠক: মিলেছে ডিম-মুরগি সংক্রান্ত সমস্যার সমাধান

Next Post
মোদি-বাইডেন বৈঠকে হাস্যোজ্জ্বল দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদি-বাইডেন বৈঠক: মিলেছে ডিম-মুরগি সংক্রান্ত সমস্যার সমাধান

ব্রিজ ভেঙে ট্রাক পানিতে ডুবে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, যোগাযোগ বিচ্ছিন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT