চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিতে সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬৪ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
মালি সেনা সদস্য সন্ত্রাসী হামলার সময় অস্ত্র হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মালিতে সেনা ঘাঁটি এবং নাইজার নদীতে যাত্রীবাহী নৌকায় পরপর দুইটি হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠীরা। এই হামলায় দেশটির ১৫ জন সেনা সদস্যসহ অন্তত ৬৪ নিহত হয়েছন।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার মালির উত্তর গাও অঞ্চলের একটি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ১৫ জন সেনা সদস্য মারা গেছেন। এছাড়াও একই গোষ্ঠীর হামলায় দেশটির টিমবাকটুর কাছে নাইজার নদীতে যাত্রীবাহী নৌকায় হামলায় ৪৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

মালি সরকার জানিয়েছে, জেএনআইএম নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা আসলে আল-কায়েদার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর একটি জোট। সরকার দাবি করে, আক্রমণের সময় দেশটির সেনাদের পাল্টা গুলিতে ৫০ জন আক্রমণকারী মারা গেছে।

মালির সেনাবাহিনী জানিয়েছে, টিমবাকটুর কাছে নাইজার নদীর ওপর নৌকায় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে। এসময় তারা তিনটি রকেট ছোঁড়ে। গত অগাস্ট থেকে সন্ত্রাসীরা টিমবাকটু অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে সেনাদের আসতে দিচ্ছেনা। খাবারদাবারও পাঠাতে দিচ্ছে না।

সরকারের অনুরোধে মালি থেকে জাতিসংঘ ১৭ হাজার শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নিচ্ছে। ঠিক এই সময় ঘটেছে এই হামলা। এই বছরের শেষে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার শেষ করবে জাতিসংঘ।

Tags: নিহতমালিসন্ত্রাসী হামলা
Previous Post

ভয়ংকর সেই ভূত আবার এলো বাংলাদেশে!

Next Post

কবে অবসর নিচ্ছেন, জানালেন বিশ্বজয়ী ডি মারিয়া

Next Post
বিশ্বজয়ী ফুটবল তারকা ডি মারিয়া গোল করে হৃদয় জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে অবসর নিচ্ছেন, জানালেন বিশ্বজয়ী ডি মারিয়া

আবুল হায়াত বলছেন ওটিটি নির্মাতারা তাকে মনে করে না. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি নির্মাতারা আমাকে যোগ্য মনে করে না: আবুল হায়াত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT