চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব-বুবলীর ছেলে শেহজাদের স্কুলজীবন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
শেহজাদের স্কুলে প্রথম দিন, তার মা ও বাবা সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপু কিংবা বুবলীর সাথে শাকিবের সম্পর্ক যেমনই হোক, তার আঁচ তিনি লাগতে দেননি দুই সন্তানের উপর! বরাবরই দায়িত্ববান পিতার পরিচয় দিতে দেখা গেছে ঢাকাই সুপারস্টার শাকিব খানকে।

সেই ধারাবাহিকতায় বড় সন্তান আব্রাম খানের পর বাবা হিসেবে দ্বিতীয় সন্তান শেহজাদ খানকে একই স্কুলে ভর্তি করিয়েছেন শাকিব।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরার অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুল ইন্টারন্যাশনাল মিডিয়াম স্কুল ঢাকা (আইএসডি)-তে ভর্তি হয় ছোট্ট শেহজাদ। তখন অভিভাবক হিসেবে শাকিব খান ছিলেন। তিনি নিজে কোলে করে তার সন্তানকে প্রথমদিন স্কুলে নিয়ে যান। তখন উপস্থিত ছিলেন শেহজাদের মা নায়িকা শবনম বুবলী।

তাদের দুজনের উপস্থিতিতে শেজহাদকে নার্সারিতে ভর্তি করা। স্কুলে তাদের তিনজনের কয়েকটি ছবি নিজের ফ্যান পেজে পোস্ট দিয়েছেন বুবলী। নিজেরা আলাদা থাকলেও সন্তানকে পাশে রেখে সেই ছবিতে তাদের দুজনকেই হাস্যোজ্জ্বল দেখায়।

এর আগে ২০১৮ সালের নভেম্বরে একই স্কুলে নিজে উপস্থিত হয়ে শাকিব তার বড় সন্তান আব্রামকে ভর্তি করান। দুই সন্তানের প্রতি সমান ভালোবাসা দিয়ে থাকেন শাকিব। আব্রামের কিছুটা বড় হয়ে যাওয়ায় সময় পেলেই তার বাবার সঙ্গে থাকে, কোনো কোনো দিন স্কুল থেকে সোজা চলে যায় বাবার কাছে।

দুই সন্তানকে একই স্কুলে ভর্তি করিয়ে ভীষণ খুশি শাকিব খান। জানান, সবসময় চান দুই সন্তানকে সুন্দর ও সুস্থ পরিবেশে বড় করতে। শাকিব খান একাধিক সাক্ষাৎকারে বলেছেন, আমি আমার দুই সন্তানকে সমান ভালোবাসি। ওদের উন্নত ভবিষ্যৎ গড়তে এবং সুন্দর জীবন উপহার দিতে যা করণীয় তাই করবো।

শাকিব-বুবলীর ছেলে শেহজাদের স্কুলে প্রথম দিন, পরিবারের সাথে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ শেহজাদকে স্কুলে ভর্তি করানোর মুহূর্তগুলো বুবলী নিজেও তার ফ্যান পেজে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথমদিন। এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে।

সবার দোয়া কামনা করে বুবলী লিখেছেন, দোয়া করি অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।

Tags: জয়বীরবুবলীলিড বিনোদনশাকিব খানশেহজাদশেহজাদ খান
Previous Post

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

ভারতের সৌরযান মহাকাশে সেলফি তুলছে, সূর্যের কাছাকাছি অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে সেলফি তুলল ভারতের সৌরযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT