চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মাসের শিশুসহ পানিতে ডুবে মায়ে’র মৃত্যু

হারুন উর রশীদ by হারুন উর রশীদ
3:38 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, ভোলা
A A
পুকুরে ডুবে দুই শিশুসহ মায়ের মৃত্যু, জলাবদ্ধতা ও বিপদজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার লালমোহনে পুকুরে মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে দুই মাসের শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার গাইন বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, রিপা আক্তার (২৭) এবং তার দুই মাসের শিশু কন্যা ফাতেমা।

স্বজনরা জানান, রিপা তার স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। ছোট মেয়ে ফাতেমা জন্ম নিলে তিনি লালমোহনের চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার বাবার বাড়িতে বড় সন্তানসহ এসে থাকতে শুরু করেন। রিপা আক্তার ওই এলাকার মোঃ নসু গাইনের মেয়ে।

গত বেশ কয়েকদিন ধরে শিশু ফাতেমা নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। অসুস্থ ছিলেন রিপা আক্তারও। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে শিশু ফাতেমাকে নিয়ে বসতঘর সংলগ্ন পুকুরে মুখ ধুতে যান রিপা। এ সময় পা পিছলে মেয়েসহ পুকুরে পড়ে যান তিনি। এর কিছুক্ষণ পর তার ছোট ভাই হৃদয় পুকুরে মুখ ধুতে গিয়ে রিপা আক্তার ও তার দুই মাস বয়সী শিশু ফাতেমাকে ভাসতে দেখেন। তাদের এ অবস্থায় দেখে হৃদয় চিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুকুর থেকে রিপা আক্তার ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেন। দীর্ঘদিনের অসুস্থতার কারণে শরীর দুর্বল থাকায় পানিতে পড়ার পর আর সেখান থেকে উঠতে না পারায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Tags: পানিতে ডুবেভোলা
Previous Post

যেসব কারণে দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছে আমেরিকার নাগরিকরা

Next Post

আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি

Next Post
রাষ্ট্রপতি ও অতিথিরা আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫১ বাংলাদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT