চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী মেসিকে দেখতে গ্যালারিতে মহারথীদের ঢল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বজয়ী মেসিকে দেখতে গ্যালারিতে উপস্থিত মহারথীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ার বিএমও স্টেডিয়ামে সোমবার সকালে মেজর লিগের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেসের মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি। এমএলএসের চ্যাম্পিয়নদের বিপক্ষে বিশ্বজয়ী লিওনেল মেসির খেলা দেখতে ক্যালিফোর্নিয়ায় নেমেছিল তারকাদের ঢল। এসেছিলেন প্রিন্স হ্যারি, অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসসহ নানা জগতের রথী-মহারথী।

ইন্টার মিয়ামির গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশেই মাঠে নেমেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। মহাতারকা নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন। ৩-১ গোলে গত আসরের টেবিল সেরা দলকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলেছে মিয়ামি।

মেসি গ্যালারিতে দর্শকদের দিকে ইশারা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে কাতার বিশ্বকাপজয়ী মেসির প্রথম ম্যাচ দেখতে যারা এসেছিলেন, সেই তালিকায় আছেন- বাস্কেটবল পাওয়ার ফরোয়ার্ড জেমস ও তার সতীর্থ শ্যুটিংগার্ড জেমস হার্ডেন, অস্কারজয়ী লিওনার্দো ডি ক্যাপ্রিও, পেশাদার র‌্যাপার মাইকেল রে স্টিভেনসন, স্পাইডারম্যান খ্যাত অভিনেতা টম হলান্ড, সংগীতশিল্পী-অভিনেত্রী সেলেনা গোমেজ, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগান মার্কেল, মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল কোয়ার্টারব্যাক সেলেব উইলিয়াসম। লস অ্যাঞ্জেলেস ম্যাচে এমন ৩৯ জন তারকার পদচারণায় গ্যালারি মুখরিত ছিল মেসির খেলার সময়ে।

বিশ্বজয়ী মেসিকে দেখতে গ্যালারিতে মহারথীদের ঢল।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি ম্যাচ শেষে আমেরিকান অভিনেতা ওয়েন উইলসনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মেসির সাক্ষাতের পর উচ্ছ্বাস প্রকাশ করেন উইলসন। তার মতে, ‘লিওনেল মেসিকে দেখা মাইকেল জর্ডানকে দেখার মতো।’

ক্যালিফোর্নিয়ার ক্লাবটির মালিকপক্ষের একজন উইল ফেরেল সংবাদমাধ্যমে বলেন, ‘এটির মতো ভালো বিষয় সত্যিই আর কিছু নেই। এটা মেজর লিগ সকারের জন্য দুর্দান্ত বিষয়, এলএএফসি এবং পুরো লিগের জন্যও দারুণ। খেলোয়াড়দের জন্য এই প্লে-অফ পরিবেশ সত্যিই এগিয়ে যাওয়ার একটি সুযোগ। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হতে পারে, কিন্তু আমরা সেরা দলগুলোর একটি।’

Tags: আর্জেন্টিনাইন্টার মিয়ামিএমএলএসডি ক্যাপ্রিওপ্রিন্স হ্যারিবাস্কেটবলমেসিলস-অ্যাঞ্জেলসলিড স্পোর্টসস্পাইডারম্যান
Previous Post

এশিয়া কাপের দলে যোগ দিচ্ছেন লিটন

Next Post

‘কাস্টম হাউস থেকে ১৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় দেশবাসী আবারও হতবাক’

Next Post
গোল্ড বারসমূহের ছবি, স্বর্ণের মূল্য ও সম্পদ. Channel i News - চ্যানেল আই নিউজ

'কাস্টম হাউস থেকে ১৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় দেশবাসী আবারও হতবাক'

বিচ্ছেদের পথে সোফি টার্নার ও জো জোনাসের ছবি, সমর্থকরা উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের পথে সোফি টার্নার ও জো জোনাস?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT