সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণ, রেল মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার গেলেও কোন পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার দাবিতে রাজধানীর মালিবাগ রেলগেট অবস্থান কর্মসূচি পালন করছেন রেলের অস্থায়ী শ্রমিকরা।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ শুরু করেন। ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে সিডিউল বিপর্যয় হয়েছে।
শ্রমিকরা বলছেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।









