চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হেনস্থাকারী শিক্ষককে হত্যা করলো কিশোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশে পুলিশ সদস্যরা রাস্তার পাশে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষককে হত্যার অভিযোগে এক কিশোরকে আটক করেছে দিল্লী পুলিশ। নিহত শিক্ষক বিভিন্ন সময়ে ১৪ বছর বয়সী ওই কিশোরকে যৌন নিপীড়ন করতো বলে পুলিশ জানিয়েছে। এমনকি শিক্ষক যৌন নির্যাতনের সময় ভিভিও ধারণ করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

গত শুক্রবার ওই কিশোরকে আটক করা হয়। এনডিটিভি জানিয়েছে, তিন দিন আগে ধারালো অস্ত্র দিয়ে শিক্ষককে হত্যা করা হয়। দক্ষিণ পূর্ব দিল্লী পুলিশের ডিসিপি রাজেশ দেও জানিয়েছেন, গত ৩০ আগস্ট দুপুর সোয়া ২টার দিকে ফোন করে জানানো হয় জামিয়া নগরের বাটলা হাউজের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে রক্ত গড়িয়ে আসছে।

পুলিশ ঘটনাস্থলে যেয়ে দেখে ঘরের দরজা খোলা। মৃত শিক্ষকের শরীর মেঝেতে পড়েছিলো। মরদেহের ঘাড়ের পিছনে ছুরি আঘাত দেখা গেছে। নিহত শিক্ষক তার পরিবার নিয়ে জাকির নগরে থাকতেন।

মরদেহ উদ্ধারের পর পুলিশ হত্যা মামলা দায়ের করে অনুসন্ধান শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই শিক্ষক সমকামী ছিলেন। আটক কিশোরের সঙ্গে দুমাস আগে তার পরিচয় হয় এবং তারপর থেকে বিভিন্ন সময়ে একাধিকবার ওই কিশোরকে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ পাওয়া গেছে।

কিশোরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে কিশোরকে ব্লাকমেইল করতেন।

হত্যাকাণ্ডের দিন শিক্ষক ফোন করে কিশোরকে দেখা করতে বলেন। সেখানে যাওয়ার সময় কিশোর কাগজ কাটার ধারালো ছুরি নিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে পালানোর আগে শিক্ষকের গলায় ছুরি চালায়।

 

Tags: যৌন হেনস্থা
Previous Post

‘অন্তর্জাল’ মুক্তি কি আবারও পিছিয়ে যাচ্ছে?

Next Post

চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

Next Post
জনতা রেললাইন পারাপার করছে, ট্রেনের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

দুজন প্রেমিক-প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিটেছে দূরত্ব, জোড়া লাগছে কার্তিক-সারার ভাঙা প্রেম?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT