চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের বিপক্ষে ৪৪ বছরের জয় খরা কাটাতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে খেলা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের আগে প্রস্তুতির লক্ষ্যে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় রোববার বিকাল ৫টায় খেলাটি শুরু হবে। এ ম্যাচের মধ্যদিয়ে বাংলাদেশের কোনো ক্লাবের মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নিউজ টুয়েন্টিফোর।

ওয়ানডে ফরম্যাটে হতে চলা এশিয়া কাপেও আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ফুটবল ম্যাচের পাশাপাশি এশিয়া কাপের সম্প্রচার সত্ত্ব কিনেছে বসুন্ধরা গ্রুপের ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস। প্রায় একই সময়ে ম্যাচ দুটি হওয়ায় বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের টিভি সম্প্রচারে টি-স্পোর্টস থাকবে। এজন্য বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে প্রথম ম্যাচ দেখানো হবে সরাসরি।

আফগানদের বিপক্ষে ৭ সেপ্টেম্বরের খেলাটি সম্প্রচার করবে টি-স্পোর্টস। কারণ ঐদিন এশিয়া কাপের কোনো খেলা নেই।

অনলাইন প্ল্যাটফর্মে টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল এবং টি-স্পোর্টস অ্যাপে দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১৮৯তম স্থানে অবস্থান করছে লাল-সবুজের দল। স্বাগতিকদের চেয়ে আফগানরা ৩২ ধাপ এগিয়ে আছে। সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৫৭তম স্থানে রয়েছে অতিথি দল।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত আটবার দল দুটি মুখোমুখি হয়েছে। এর মধ্যে কেবল একবার জিতেছে বাংলাদেশ। বিপরীতে আফগানদের জয়ের সংখ্যা দুই। ড্র হয়েছে বাকি পাঁচটি ম্যাচ। সব ম্যাচে আফগানিস্তান গোল করেছে ১২টি, বাংলাদেশ ১০টি।

এশিয়ান কাপের বাছাইপর্বে ১৯৭৯ সালে দুই দেশ প্রথমবার একসঙ্গে খেলতে নামে। ঢাকায় হওয়া সেই খেলাটি ২-২ গোলে ড্র হয়। চারদিন পর আফগানিস্তানের বিপক্ষে ফিরতি ম্যাচে ৩-২ গোলে জয় পায় বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ ৪৪ বছর। আফগানদের বিপক্ষে জয়ের খরা কাটাতে তাই জামাল ভূঁইয়ার দল মরিয়া হয়ে থাকবে।

সফরকারী দলের বিপক্ষে জয় পাওয়াটা অবশ্য হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের জন্য সহজ হবে না। কারণ আফগানিস্তান দলে ইউরোপের বিভিন্ন পর্যায়ের ক্লাবে খেলা উঁচুমানের কয়েকজন ফুটবলার। মোট ১২ জন খেলোয়াড় বিদেশি লিগে খেলেন।

গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলার ফুটবলারদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। কুয়েত ও লেবাননের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াকু ফুটবল খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে আফগানিস্তানের বিপক্ষে জয় অসম্ভব নয়।

Tags: অনলাইনআফগানিস্তানটিভিফিফাবসুন্ধরা কিংস অ্যারেনাবাফুফেবাংলাদেশবাংলাদেশ জাতীয় ফুটবল দললিড স্পোর্টস
Previous Post

কোন পথে রাজনীতি

Next Post

বন্যা পরিস্থিতি: তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমছে

Next Post
তিস্তা নদীর পানি কমে গেছে, নদীর তীরে মানুষ ও নৌকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরিস্থিতি: তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমছে

হায়দ্রাবাদে চন্দ্রজয়ের শহর, নদীর পাশে বিশাল মূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

চন্দ্রজয়ের শহর হায়দ্রাবাদে অবতরণ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT