চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবে একটু কম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
আধুনিক পোশাক পরা এক মহিলার ছবি, সুন্দর ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের তারকা নায়িকাদের অন্যতম নুসরাত ফারিয়া। যদিও ঢালিউডের চেয়ে টলিউডের সিনেমাতেই তিনি বেশী সরব! ভিন্ন ভিন্ন চরিত্রেও দেখা যায় তাকে! ফারিয়া নিজেও মনে করেন, ঢালিউডের চেয়ে টলিউডের নির্মাতারা তাকে নিয়ে ভাবেন বেশী!

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে গুলশানে একটি বিউটি সেলুন উদ্বোধনকালে ফারিয়া মুখোমুখি হন সংবাদকর্মীদের। সেখানে তিনি ক্যারিয়ার নিয়ে কথা বলার এক পর্যায়ে জানান, চলতি বছরটা তার ক্যারিয়ারে বিশেষ! কারণ এ বছর তিনি পরিকল্পনা মাফিক কাজ করতে পেরেছেন।

সর্বশেষ দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তার অভিনীত নূর ইমরান মিঠু পরিচালিত সিনেমা ‘পাতালঘর’। নায়িকা ইমেজের বাইরে গ্ল্যামারহীন ফারিয়ার উপস্থিতি বহু দর্শকের কাছে প্রশংসা পেয়েছে।

সেই বিষয়টি বলতে গিয়ে এসময় কিছুটা আফসোসও ঝরে পড়ে নায়িকার কণ্ঠে। ফারিয়া বলেন, দুঃখজনকভাবে আমার দেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবে একটু কম। তারা মনে করে, আচ্ছা, শি ইজ ভেরি বিউটিফুল, তাকে মনে হয় ভাঙা যাবে না! আমার মনে হয় নূর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছে ‘পাতালঘর’ এর মাধ্যমে। এই সিনেমার জন্য যে ভালোবাসা পেয়েছি, যে রেসপন্স পেয়েছি সেটা আসলেই আমার জন্য নতুন।

এসময় ফারিয়া বলেন, পশ্চিমবঙ্গের সবাই আমাকে নিয়ে অনেক এক্সপ্লোর করতে পছন্দ করেন। ভয়ের মত সিনেমায় বৃন্দা ক্যারেক্টারটি দেখেন, যেখানে আমি অটিজম শিশুদের পড়াই। কমপ্লিটলি একটি অফট্র্যাক ক্যারেক্টার। তেমনি ‘বিবাহ অভিযান’ এ রায়, পুরো কমার্শিয়াল করছি। আবার ‘রকস্টার’ এ যে ধরনের রুল করছি।

এসময় ফারিয়া জানান, আগামি অক্টোবরে কলকাতার নির্মাতা বাবা যাদবের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। যে সিনেমার শুটিং হবে বোদাপেস্টে। সেই সিনেমাতেও তার চরিত্রটি যেভাবে ভাবা হয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং। ফারিয়া বলেন,‘পশ্চিমবঙ্গের নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন, তারা মনে করেন আমাকে ভাঙা যায়!’

আগামি দিনের কাজ নিয়ে ফারিয়া বলেন, বছরের সেপ্টেম্বর মাস চলছে, এরমধ্যে আমার ৬টি কন্টেন্ট রিলিজ হয়েছে। সামনে আরও আসছে। ‘রকস্টার’ রিলিজ হবে পূজায়। এ বছর ‘মুজিব’ রিলিজ হবে। এছাড়া আরও একটা গান আসছে।

Tags: কলকাতাঢাকানুসরাত ফারিয়াফারিয়াবাবা যাদববিবাহ অভিযানভয়লিড বিনোদনসিনেমা
Previous Post

সাউথ আফ্রিকায় সন্দেহভাজন ১৮ ডাকাতকে গুলি করে হত্যা

Next Post

জবি কর্মকর্তার বিরুদ্ধে বাস কাউন্টার ভাংচুরের অভিযোগ

Next Post
একজন ব্যক্তি কালো চশমা পরা, নীল পোশাক পরিহিত, বাইরের পরিবেশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি কর্মকর্তার বিরুদ্ধে বাস কাউন্টার ভাংচুরের অভিযোগ

বয়স ৯৪ বছর, মা গেলেন বিদায়, বিশিষ্ট হ্যার্ডের মালিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই মোহাম্মদ আল-ফায়েদ মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT