চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোঙর করা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে অগ্নিদগ্ধ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:33 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের ঘাটে নোঙর করা থাকা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১২ জন জেলের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। 

আজ (১ সেপ্টেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৮টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ ৬ নম্বর ঘাটে নোঙর করা একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অগ্নিদগ্ধ ১২ জন জেলের মধ্যে ১০ জনকে আশংকাজনক আবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর ২ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ জেলেদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আইয়ুব (৩১), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিন (৩৫) এবং ওসমান (১৯) এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন, আলী আকবর (৫০) ও দুলাল মাঝি (৪৭)। আহত সকলেই মোঃ সেলিমের মালিকানাধীন দুলাল মাঝির ফিশিং ট্রলারের জেলে এবং কক্সবাজার শহরের ০১নং ওয়ার্ডস্থ কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন হাজারি জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে সবাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ৭০ শতাংশ দগ্ধ হওয়া ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রামে পাঠানোদের অবস্থা আশংকাজনক বলে দাবি করেছেন, কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আশিকুর রহমান।

কক্সবাজার সদর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, প্রাথমিক অবস্থায় সিলিন্ডার বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Tags: অগ্নিকান্ডঅগ্নিদগ্ধগ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
Previous Post

ক্যাপিটল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকের ১৭ বছরের জেল

Next Post

লক্ষ্য যা ছিল, জানালেন শান্ত

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্য যা ছিল, জানালেন শান্ত

নেলসন ম্যান্ডেলার দেশে ব্রিকস সম্মেলন উদ্বোধন, বিশ্ব নেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখে এলাম ব্রিকস সম্মেলন, নেলসন ম্যান্ডেলার দেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT