চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনায় খেলে এসে যা বললেন জামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 31, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন, কোচের নির্দেশনা অনুসরণ করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে ফিফার নির্ধারিত সূচিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে সেই ম্যাচের আগে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সম্প্রতি আর্জেন্টিনার লিগে খেলে আসা জামাল ভূঁইয়া। বিশ্বকাপজয়ীদের দেশ সম্পর্কে অভিজ্ঞতা ভালো বলছেন ৩৩ বর্ষী বাংলাদেশ অধিনায়ক।

আফগানিস্তানকে শক্তিশালী বলছেন তারকা মিডফিল্ডার। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের যে স্পিরিট ছিল, ঘরের মাঠের সুযোগ নিয়ে সেই স্পিরিটই কাজে লাগাতে চায় স্বাগতিক দল।

অনুশীলনে ফিরে আর্জেন্টিনা সম্পর্কে জামাল জানালেন, ‘বাংলাদেশ থেকে আর্জেন্টিনার সবকিছুই আলাদা। খাবার আলাদা, আবহাওয়া আলাদা। ওখানে এখন শীতকাল চলছে, অনেক শীত এবং সেখানে খাপ খাওয়াতে চেষ্টা করেছি। সব মিলে অভিজ্ঞতা ভালো।’

‘আমি বিস্মিত ছিলাম, একজন নতুন খেলোয়াড় হিসেবে আমার প্রথম ম্যাচ। কিন্তু প্রেসিডেন্ট আমাকে অধিনায়কত্ব দিয়েছে। মানিয়ে নিতে ওরা আমাকে অনেক সহযোগিতা করেছে, যেটা আমার পছন্দ হয়েছে। ওখানের সবকিছুই, খেলার মান ও ধরন আলাদা।’ দেশটির তৃতীয় বিভাগের দল সোল ডে মায়োর অধিনায়কত্ব করা সম্পর্কে বলছিলেন জামাল।

ঘরে সামনের সপ্তাহের প্রতিপক্ষ আফগানিস্তান সম্পর্কে জামাল বললেন, ‘আফগানিস্তান অনেক শক্তিশালী দল। তাদের বেশিরভাগ খেলোয়াড় ইউরোপে খেলে। তারা আমাদের চেয়ে ৩০-৪০ ধাপ এগিয়ে এবং আমাদের চেয়ে শক্তিশালী দল মনে করি। কিন্তু এটা আমার দেশের মাঠ, সুতরাং এখানে আমাদের একটা সুযোগ আছে। আমাদের যে স্পিরিট সাফে ছিল, সেটা ধরে রাখতে হবে। আজকে দলে যোগ দিয়েছে, আবহাওয়া ভালো, অনেকদিন পর ভালো লাগছে। আমি খুশি।’

আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।

Tags: আর্জেন্টিনাকিংস অ্যারেনাজামালফিফাবাংলাদেশলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ
Previous Post

জবি শিক্ষককে প্রকাশ্যে শিক্ষার্থীর হুমকি

Next Post

টরন্টোতে ‘মুজিব’ এর প্রথম শো, প্রদর্শনীতে কারা থাকবেন?

Next Post
টরন্টোতে 'মুজিব' এর প্রথম শো, প্রদর্শনীতে উপস্থিত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে 'মুজিব' এর প্রথম শো, প্রদর্শনীতে কারা থাকবেন?

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পথেই হাঁটছে শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT