চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি শিক্ষককে প্রকাশ্যে শিক্ষার্থীর হুমকি

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
8:01 অপরাহ্ন 31, আগস্ট 2023
in শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবি, প্রাচীন স্থাপনা ও বৃক্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবিরকে প্রকাশ্যে ‘দেখে নেয়ার’ হুমকি দিয়েছে সাইদুর ইসলাম সাঈদ নামের এক শিক্ষার্থী। হুমকিদাতা সাইদুর ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও ডিবেটিং সোসাইটির সভাপতি।

বৃহস্পতিবার ৩১ আগস্ট ওই অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিতে ৩৬টি বিভাগ ও দু’টি ইনস্টিটিউট থেকে দু’জন করে ভোটার নির্বাচিত হন। যাদের ভোটে পরবর্তীতে ডিবেটিং সোসাইটির কমিটি গঠন করা হয়। সাংবাদিকতা বিভাগ থেকে সাইদ তার পছন্দের দু’জনকে ভোটার করার জন্য অধ্যাপক শাহ নিস্তারকে অনুরোধ করেন। এসময় অধ্যাপক নিস্তার বলেন, প্রতিনিধি মনোনয়নের জন্য আলাদা শিক্ষক রয়েছেন। তারা বাছাই করে তা নির্ধারণ করেন।

অভিযোগপত্র থেকে জানা যায়, গত সোমবার (২৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে শিক্ষকদের বাস ছাড়ার পূর্ব মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুর ইসলাম সাঈদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিসতার জাহান কবীর এর সাথে চরম ধৃষ্টতামূলক আচরণ করে। সাঈদের পছন্দের প্রার্থীকে সাংবাদিকতা বিভাগ থেকে ডিবেটিং সোসাইটির নির্বাচনের জন্য প্রতিনিধি হিসেবে নাম না পাঠানোর জেরে বিভাগের চেয়ারম্যানকে দেখে নেয়ার হুমকি দেয়।

এ বিষয়ে গতকাল একাডেমিক কমিটির সভায় এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় বিভাগ মনে করে, ডিবেটিং সোসাইটিতে প্রতিনিধি প্রেরণের বিষয়টি একান্তই বিভাগের নিজস্ব বিষয়। এক্ষেত্রে কারো তরফ থেকে কারো নাম উল্লেখ করে প্রভাবিত করা বা চাপ প্রয়োগ করার কোনো সুযোগ নেই বলে একাডেমিক কমিটি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

একাডেমিক কমিটির সর্বসম্মতিক্রমে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ও শিক্ষকদের সম্মান সমুন্নত রাখতে ভবিষ্যতে কোনো শিক্ষক যেন এমন আচরনের শিকার না হন তা নিশ্চিত করতে ঘটনার সঙ্গে জড়িত উক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

ভুক্তভোগী অধ্যাপক ড. শাহ্ নিস্তার জাহান কবির বলেন, সাইদ তার পছন্দের লোককে অবৈধভাবে ডিবেটিং সোসাইটির নির্বাচনে প্রতিনিধি নিয়োগ দেওয়ার জন্য বলেছিল। কিন্তু আমি তার অন্যায় দাবি মেনে নেইনি। পরবর্তীতে সে আমাকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দেয়। বিষয়টি নিয়ে আমি বিব্রত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুর ইসলাম সাঈদ বলেন, শিক্ষকরা আমাদের পিতৃতূল্য। আমি স্যারের কাছে ক্ষমা চেয়েছি। তিনি অভিযোগ তুলে নেওয়ার ব্যাপারে ভেবে দেখবেন বলেছেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছি। আমরা সেই শিক্ষার্থীর শাস্তি দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মোস্তফা কামাল বলেন, রেজিস্ট্রার স্যার অসুস্থ, তিনি আসলে চিঠি ইস্যু করে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ঘটনার অভিযোগপত্রটি হাতে পেয়েছি। দ্রুত তদন্ত কমিটি করে যথাযথ পদক্ষেপ নিব।

উল্লেখ্য, গত বছর জুলাইতে সাইদের বিরুদ্ধে প্রকাশ্যে ডায়াগনস্টিক সেন্টার থেকে চাঁদাবাজির অভিযোগ এসেছে। যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। এতে একাধিক জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। পরে ছাত্রলীগের সভাপতির কাছে বিচার দিলেও তারা কোনো ব্যবস্থা নেননি। এ ছাড়া চলতি বছরের ৪ মার্চে সাঈদের হাতে মারধরের শিকার হন ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল হাসান হৃদয়। হৃদয়কে তিনি ৫ মিনিটের মধ্যে ক্যাম্পাস ত্যাগ করার হুমকি দেন।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৩৫

Next Post

আর্জেন্টিনায় খেলে এসে যা বললেন জামাল

Next Post
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন, কোচের নির্দেশনা অনুসরণ করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনায় খেলে এসে যা বললেন জামাল

টরন্টোতে 'মুজিব' এর প্রথম শো, প্রদর্শনীতে উপস্থিত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে 'মুজিব' এর প্রথম শো, প্রদর্শনীতে কারা থাকবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT