চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের সমাবেশস্থলের নিরাপত্তা ব্যবস্থা দেখলেন ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 31, আগস্ট 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডিএমপি কর্মকর্তারা ছাত্রলীগের সমাবেশস্থলের নিরাপত্তা ব্যবস্থা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শুক্রবারের ছাত্রলীগের সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।  সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

ডিএমপি কমিশনার এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সমাবেশ প্রসঙ্গে সাদ্দাম হোসেন বলেন, আগামীকাল ১ সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ, যেখানে সারা দেশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচ লাখ শিক্ষার্থীর জমায়েত হলেও সারা দেশের পাঁচ কোটি শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই সমাবেশে যুক্ত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Tags: ডিএমপি কমিশনারনিরাপত্তা ব্যবস্থাসোহরাওয়ার্দী উদ্যান
Previous Post

যেকোনও চক্রান্ত রুখে দিতে প্রস্তুত পুলিশের প্রতিটি সদস্য: আইজিপি

Next Post

শুরুটা ভালো হল না বাংলাদেশের

Next Post
ক্রিকেট খেলতে মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুটা ভালো হল না বাংলাদেশের

একজন যুবক ও যুবতী রাস্তার পাশে হাঁটছেন, ব্যস্ত বাজারের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় ‘প্রিয়তমা’, হুমড়ি খেয়ে দেখছে দর্শক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT