চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপে আলো ছড়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 31, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে আলো ছড়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এবারের আসর হচ্ছে হাইব্রিড মডেলে, স্বাগতিক পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কাতেও খেলা হচ্ছে। ক্যান্ডির পাল্লেকেলেতে গ্রুপপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার।

তামিম ইকবাল ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবার টেস্ট ও টি-টুয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপ খেলতে গেছে টিম টাইগার্স। দল ঘোষণার আগে নিজেকে সরিয়ে নিয়েছেন চোটে থাকা তামিম। চোটের কারণে খেলা হচ্ছে না বাঁহাতি ওপেনারের।

চোটের কারণে এশিয়া কাপ থেকে আগে বাদ পড়েছিলেন ডানহাতি পেসার ইবাদত হোসেন। বুধবার লন্ডনে টাইগার পেসারের হাঁটুর সার্জারি হয়েছে। বিশ্বকাপে খেলার সম্ভাবনা তার একরকম শেষই হয়ে গেছে। ইবাদতের পরিবর্তে দলে এসেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব।

এশিয়া কাপ শুরুর দিন দল থেকে বাদ পড়েছেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। জ্বরের কারণে বর্তমানে খেলার অবস্থায় নেই টাইগার ওপেনার। পুরো দল শ্রীলঙ্কা গেলেও তিনি যেতে পারেননি। সুস্থ হতে ২৮ বর্ষী ক্রিকেটারের আরও সময়ের প্রয়োজন। লিটনের বিকল্প হিসেবে লঙ্কায় গেছেন এনামুল হক বিজয়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান জানান শক্তির বিচারে দুদলকে পৃথক করা কঠিন, ‘আমার মনে হয় দুই দল একই অবস্থায় আছে। মাঠে যারা ভালো খেলবে, তারাই জিতবে। দুই দলেরই শক্তি ও দুর্বলতার জায়গা একইরকম। দুই দলের জন্যই সমান সুযোগ আছে।’

শ্রীলঙ্কা যাওয়ার আগে সংবাদ সম্মেলনে বিশ্বসেরা অলরাউন্ডার বলেছিলেন, ‘প্রথম যে বিষয়টা আমাদের, প্রথম দুটো ম্যাচ গুরুত্ব সহকারে খেলতে হবে। পরের রাউন্ডে কোয়ালিফাই হতে হবে। একটা একটা ম্যাচ করে এগোতে চাই। এমন না যে আমরা একবারেই কোথায় যাব, এমনটা চিন্তা করছি। প্রতিটা ম্যাচ ধরে চিন্তা করব এবং ওইভাবেই প্রস্তুতিটা সেরে নেব। ওভাবেই ভালো ফল করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে, সব ম্যাচেই জয়ের চেষ্টা করব।’

মাহমুদউল্লাহ রিয়াদ দলে থাকবেন কিনা, সেই বিষয় নিয়ে বেশ জলঘোলা হয়েছে। শেষপর্যন্ত তাকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করে বাংলাদেশ।

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। পেসার তানজিম হাসান সাকিবও এবার প্রথম জাতীয় দলে ডাক পেলেন। সবকিছু ঠিক থাকলে বিশ্বজয়ী দুই খেলোয়াড়ের অভিষেক হয়ে যেতে পারে।

Tags: এশিয়া কাপ-২০২৩ক্যান্ডিপাল্লেকেলেবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

জুলাইয়ে বেড়েছে ভ্যাট আদায়

Next Post

‘ব্লু সুপারমুন’ এ বিস্মিত বিশ্ব!

Next Post
চাঁদে দাঁড়ানো পাখির silhouette, পেছনে পূর্ণিমা আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্লু সুপারমুন' এ বিস্মিত বিশ্ব!

রাতের দুর্ঘটনায় ট্রাকের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের সাথে সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT