চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একার হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকলে সব কাজ করা সম্ভব না: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
7:54 অপরাহ্ন 29, আগস্ট 2023
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশে ডিজিটাল কনফারেন্সে বক্তারা ক্যারিয়ার ও প্রযুক্তি বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘ক্ষমতা যদি কারো একার হাতে পুঞ্জীভূত থাকে-কেন্দ্রীভূত থাকে তাহলে কোনভাবেই তার পক্ষে সব কাজ করা সম্ভব না।’

মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট মেডিয়েশন সেন্টার ও কোর্ট প্রযুক্তি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় প্রধান বিচারপতি বলেন, ‘প্রধান বিচারপতি হবার পরপরই আমি যেটা ভাবি সেটা হচ্ছে, ক্ষমতা যদি কারো একার হাতে পুঞ্জীভূত থাকে-কেন্দ্রীভূত থাকে তাহলে কোনভাবেই তার পক্ষে সব কাজ করা সম্ভব না। যদিনা, তার সাথে কিছু সমমনা লোক কাজ না করে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমি প্রধান বিচারপতি হবার পর দেশের ৮টা বিভাগের জন্য ৮ জন বিচারপতিকে দিয়ে মনিটরিং কমিটি গঠন করি। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত সে বিচারপতিরা উল্কার মত বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছেন। এছাড়া ভার্চুয়ালি বিভিন্ন জেলার বিচারকদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের চেষ্টা করেছেন। ফলে বিভিন্ন জেলার মামলা নিষ্পত্তির হার উল্লেখযোগ্য সংখ্যক হারে বেড়েছে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘দুঃখের হলো, আজকে একটা সংস্কৃতি ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। আর সেটা হচ্ছে বিচারাধীন মামলা ব্যাপারে বক্তব্য দেয়া এবং মামলার বিষয়বস্তু (মেরিট) বিবেচনা ছাড়াই মন্তব্য করা। আমাদের মনে রাখতে হবে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। এই স্বাধীনতাকে কার্যকর করার জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন যারা তাদের সঙ্গীয় কাউকে বিচার করতে গেলেই স্টেটমেন্ট দেয়া শুরু করেন। এটা বিচার বিভাগকে অপমান করার সামিল। আমাদের সকলকে মনে রাখতে হবে যে, আমরা কেউ আইনের উর্ধ্বে নই। সুষ্ঠু বিচার পাওয়ার নিমিত্তে এরকম স্টেটমেন্ট দেয়া থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’

আজকের অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: মমতাজ উদ্দিন ফকির ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। আজকের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: আইনমন্ত্রীপ্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
Previous Post

সিয়াম-মিমদের জন্য কি হুমকি হয়ে আসছেন শাহরুখ?

Next Post

জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে সরব মাহিরা

Next Post
মাহিরা এক সাক্ষাৎকারে তার জীবনের অন্ধকার সময়ের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে সরব মাহিরা

মাছের মুখের ভিতরে মানুষের মত দাঁত দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের মত মাছের দাঁত!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT