বুধবার পর্দা উঠছে এশিয়া কাপের এবারের আসরের। মুলতানে নেপাল ও পাকিস্তান ম্যাচ দিয়ে গড়াবে মাঠের লড়াই। পরেরদিন ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। খেলোয়াড়দের চোটের মিছিলে দল দিতে পারেনি লঙ্কান বোর্ড। টুর্নামেন্ট শুরুর আগের সন্ধ্যায় দাসুন শানাকার নেতৃত্বে দল দিয়েছে তারা।
হাইব্রিড মডেলে হতে চলা এশিয়া কাপে শ্রীলঙ্কায় হবে নয় ম্যাচ, পাকিস্তানে চারটি। ঘরের মাঠে খেলার সুবিধা পেলেও চোট ভালোভাবেই হানা দিয়েছে লঙ্কান ক্যাম্পে। চোটে বাদ পড়েছেন পেসার দিলশান মাদুশঙ্কা, দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারা। নেই লেগ স্পিন অলরাউন্ডার ভানিডু হাসারাঙ্গাও।
শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দাসুন হেমন্ত, বিনুরা ফের্নান্দো, প্রমোধ মাধুশান।









