চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়া যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 28, আগস্ট 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ টেবিল টেনিস দল সাউথ কোরিয়া যাচ্ছে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় ২৬তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আগামী ৩ থেকে ১০ সেপ্টেম্বর হবে। চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সাউথ কোরিয়া যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল। ১ সেপ্টেম্বর দেশ ছাড়বে দলটি।

এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশ দলের আটজন খেলোয়াড় অংশ নেবেন। তাদের চারজন পুরুষ ও চারজন নারী খেলোয়াড়। মুহতাসিম আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম, ইমরুল কায়েস ইমন ও নাফিজ ইকবাল; সোনাম সুলতানা সোমা, সাদিয়া রহমান মৌ, রহিমা আক্তার ও খৈ খৈ সাই মারমা যাচ্ছেন আসরে।

চ্যাম্পিয়নশিপের সাতটি ইভেন্টের সবগুলোতে অংশ নেবে বাংলাদেশ। সাতটি ইভেন্ট হচ্ছে ছেলেদের দলগত, নারী দলগত, ছেলেদের একক, নারী একক, ছেলেদের দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত।

প্রতিপক্ষ নিয়ে সাদিয়া রহমান মৌ বলেছেন, ‘এশিয়ান টেবিল টেনিসে পদক অর্জন সহজ নয়। চীন, জাপান, কোরিয়ার মতো দল যেখানে খেলে, সেখানে র‍্যাঙ্কিংয়ের উন্নতি করতে পারাই বড় ব্যাপার। এছাড়া সাউথ এশিয়ার দলগুলোকে হারানোর লক্ষ্য থাকবে।’

প্রস্তুতি বেশ ভালো হয়েছে জানিয়ে মুহতাসিম আহমেদ হৃদয় বলেছেন, ‘আমাদের স্বপ্ন অনেক বড়। প্রথমত কোয়ালিফাই করে সেরাটা খেলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে চাই। যে ক্যাম্প হয়েছে তাতে প্রস্তুতিও ভালো হয়েছে।’

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপকে কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব হিসেবেও ধরা হয়। গতবার কাতারে এশিয়ান টিটিতে ভালো করে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার টিকিট পেয়েছিল বাংলাদেশ।

দল নির্বাচন জাতীয় র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে করা হয়েছে, জানিয়েছেন কোচ মোহাম্মদ আলী- ‘পুরুষ ও নারী উভয় ক্ষেত্রেই র‍্যাঙ্কিংয়ের সেরা তিনজন জায়গা পেয়েছেন। গত যুব গেমস চ্যাম্পিয়ন নাফিজ ইকবাল ও খৈ খৈ মারমাকে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, অতিরিক্ত চতুর্থ খেলোয়াড় হিসেবে। মূল দলের সাথে জুনিয়র খেলোয়াড় হিসেবে সুযোগ দেয়া হয়েছে তাদের।’

Tags: কমনওয়েলথ গেমসদক্ষিণ কোরিয়াবার্মিংহামবাংলাদেশমৌহৃদয়
Previous Post

তাজিকিস্তানে ভূমিধসে ১৩ জনের মৃত্যু

Next Post

গাজীপুরে শিশু অপহরণের দশ ঘণ্টা পর উদ্ধার, আটক ২

Next Post
শিশু অপহরণের পর গাজীপুরে উদ্ধার, পুলিশ ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে শিশু অপহরণের দশ ঘণ্টা পর উদ্ধার, আটক ২

অলিয়া ভাটের মতো দেখতে মিষ্টি জাহান, সিনেমা প্রিমিয়ারে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিয়া ভাট'কে ফলো করি: মিষ্টি জাহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT