চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 28, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের ২০১৯ বিশ্বকাপ জার্সি উন্মোচনের পর হয়েছিল তুমুল বিতর্ক। সবুজ জার্সিতে ছিল না লালের বিন্দুমাত্র ছোঁয়া। অনেকে পাকিস্তানের জার্সির সঙ্গেও মিল খুঁজে পান। প্রবল সমালোচনার মুখে জার্সিতে পরিবর্তন আনে বিসিবি। আইসিসির অনুমোদন নিয়ে ‘বাংলাদেশ’ লেখার নিচে দেয়া হয় লাল বর্ডার।

চার বছর পেরিয়ে দুয়ারে আরেকটি বিশ্বকাপ। ৫ অক্টোবর ভারতে বসবে আসর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজকে সমান প্রাধান্য দিয়ে করা হচ্ছে সাকিব-লিটনদের এবারের জার্সির নকশা। থাকবে ডোরাকাটা বাঘের ছাপ।

বিসিবি সূত্রে জানা গেছে, চার-পাঁচটি ডিজাইন ইতিমধ্যে দেখেছেন সংশ্লিষ্টরা, চলছে যাচাই-বাছাইয়ের কাজ।

গতবারের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে সচেতন বিসিবি। নিখুঁতভাবে জার্সির কাজটি শেষ করতে চাওয়ায় নেয়া হচ্ছে বাড়তি সময়।

প্রথম দল হিসেবে পাকিস্তান সোমবার তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে। বাংলাদেশ অবশ্য দ্রুতই সব চূড়ান্ত করতে পারছে না। অন্তত ১০ দিনের মতো লাগবে বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।

সময় স্বল্পতার কারণে জার্সি কনটেস্ট করতে পারেনি বিসিবি। পেশাদার প্রতিষ্ঠানের মাধ্যমে খোঁজা হচ্ছে সেরা নকশাটি। চূড়ান্ত না হওয়া পর্যন্ত জার্সি নিয়ে সবকিছু খোলাসা করতে চায় না বোর্ড। এবারের জার্সিতে থাকতে পারে চিরায়ত ঐতিহ্যের সঙ্গে কিছু নতুনত্ব।

সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপ জার্সির থিমে প্রাধান্য পেয়েছিল ঐতিহ্যবাহী বাংলার জামদানি, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, আর সেই সুন্দরবনের গর্ব রয়েল বেঙ্গল টাইগার।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩জার্সিবিসিবিলাল সবুজলিড স্পোর্টস
Previous Post

মন্ত্রিসভায় সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন

Next Post

তাজিকিস্তানে ভূমিধসে ১৩ জনের মৃত্যু

Next Post
তাজিকিস্তানে ভূমিধসের কারণে সড়ক ও যানবাহন ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তাজিকিস্তানে ভূমিধসে ১৩ জনের মৃত্যু

বাংলাদেশ টেবিল টেনিস দল সাউথ কোরিয়া যাচ্ছে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়া যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT