চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম শিক্ষার্থীকে সহপাঠীদের চড় মারার জেরে স্কুল বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 28, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
স্কুলে শিক্ষার্থীর সঙ্গে সহপাঠীর মারামারি, শিক্ষক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুলে শিক্ষার্থীদের তাদের মুসলিম সহপাঠীকে চড় মারার জন্য নির্দেশ দেয় স্কুলের প্রধান শিক্ষিকা। এই ঘটনাটি সারাদেশে ব্যাপকভাবে সমালোচিত হয়। অবশেষে শুরু হয় ঘটনার তদন্ত। তদন্ত চলাকালীন বন্ধ ঘোষণা করা হয়েছে ওই স্কুল।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল ২৭ আগস্ট রোববার ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খুব্বাপুর গ্রামের নেহা পাবলিক স্কুলে মুসলিম সহপাঠীকে চড় মারার ঘটনার তদন্তের কাজের কারণে বন্ধ রাখার জন্য স্কুল পরিচালককে নোটিশ পাঠিয়েছে উত্তরপ্রদেশের শিক্ষা বিভাগ। তবে বন্ধ থাকার কারণে ওই স্কুলের শিক্ষার্থীদের যেন পড়াশোনার সমস্যা না হয়, সে জন্য তাদেরকে আশেপাশের স্কুলগুলোতে ভর্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নোটিশটিতে।

গত বৃহস্পতিবার হোমওয়ার্ক না করার জন্য একজন সাত বছর বয়সী মুসলিম শিক্ষার্থীকে তার সহপাঠীদের চড় মারার নির্দেশ দেন স্কুলের প্রধান শিক্ষিকা তৃপ্তি ত্যাগী।

এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ওই মুসলিম শিক্ষার্থী শিশুটি দাঁড়িয়ে কাঁদছে, প্রধান শিক্ষিকা তৃপ্তি অন্য শিশুদের একে একে উঠে এসে তাকে চড় মারার নির্দেশ দিচ্ছেন। এসময় তৃপ্তি ত্যাগী বলেন, ‘আমি তো বলেছি, এখানে যত মুসলিম বাচ্চা আছ, তারা এখান থেকে চলে যাও।’

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তবে তার বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেন তৃপ্তি ত্যাগী। তিনি বলেন, মুসলিম শিশুটির বাবা-মা শিশুটির ব্যাপারে কঠোর হওয়ার জন্য আমাকে চাপ দিয়েছিল। তাই তাকে চড় মারার জন্য কিছু ছাত্রকে নির্দেশ দিয়েছিলাম, যাতে সে হোম ওয়ার্ক করতে শুরু করে।

Tags: ভারতশিশু নির্যাতন
Previous Post

প্রিন্সিপাল ম‌‌তিউর রহমান: কিংবদন্তীর মহাপ্রয়াণ

Next Post

বক্স অফিসে আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল টু’র চমক!

Next Post
একজন মহিলার মুখের কাছাকাছি একজন পুরুষের মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে আয়ুষ্মানের 'ড্রিম গার্ল টু'র চমক!

নিউজিল্যান্ডের ক্রিকেটার উইলিয়ামসন বল হাতে ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইলিয়ামসনের হাতে আর মাত্র দুই সপ্তাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT