চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেঁচো খুঁড়তে সাপ বের হবে বলে বিএনপি জিয়া হত্যার বিচার করেনি: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 27, আগস্ট 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্যমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কেঁচো খুঁড়তে সাপ বের হবে বলে বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করেনি।

তিনি বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে। হত্যার রাজনীতির মধ্যে দিয়ে তাদের জন্ম। বেগম খালেদা ও তারেক জিয়ার নেতৃত্বে আজকের বিএনপিও সেই হত্যার রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি।

রোববার (২৭ আগস্ট) গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা সভার আয়োজন করে আইভী রহমান পরিষদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আইভী রহমান পরিষদের আহ্বায়ক অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতার সিঙ্গাপুর যাওয়ার প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, পত্র-পত্রিকায় লিখছে, তারা কী আদৌ চিকিৎসা নিতে গেলেন, নাকি আবার কোনো ষড়যন্ত্র করতে একসঙ্গে সিঙ্গাপুর গেলেন। এটি অনেকের প্রশ্ন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির ঘরের মধ্যে এখন অন্তর্জ্বালা শুরু হয়েছে। এর কারণ হচ্ছে, বিদেশিদের কাছে বার বার ধর্না দিয়ে কোনো লাভ হয়নি। বিদেশিরা তাদের দাবি-দাওয়া, তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এগুলোর প্রতি কোনো সমর্থন জানায়নি।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে। এতে কিছুই আসে-যায় না। নির্বাচন বর্জনের সকল অধিকার তাদের আছে। কিন্তু তারা যদি নির্বাচন প্রতিরোধের চেষ্টা করে, তবে দেশের জনগণ তাদের কঠোর হাতে প্রতিহত করবে।

তিনি বলেন, দেশ থেকে যদি অপরাজনীতি, মানুষ হত্যার রাজনীতি, জিঘাংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হয়, তাহলে যারা প্রতিহিংসা ও অপরাজনীতি করে, তাদের রাজনৈতিক দৃশ্যপঠ থেকে বিদায় করা দরকার। নাহলে এই অপরাজনীতি বন্ধ হবে না।

আইভী রহমানের স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি একজন কর্মীবৎসল নেত্রী ছিলেন। নেতাকর্মীদের সুখ-দুঃখে সব সময় পাশে থাকতেন আইভী রহমান। যত্নসহকারে স্বামীর খোঁজ-খবর রাখতেন মহীয়সী এ নারী নেত্রী।

Tags: জিয়া হত্যাতথ্যমন্ত্রীবিএনপি
Previous Post

সাকিব অলরাউন্ডারদের ‘বাবা’

Next Post

বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ দিলেন শাহরুখ খান

Next Post
শাহরুখ খান জাওয়ান ফ্যান ইভেন্টে উপস্থিত, ভক্তদের সঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ দিলেন শাহরুখ খান

রুক্ষতা থেকে মুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-নেইমার: ‘অভদ্রদের থেকে মুক্তি মিললো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT