চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 অপরাহ্ন 25, আগস্ট 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ ভলিবল দল এশিয়ান চ্যাম্পিয়নশিপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার শীর্ষ ভলিবল প্রতিযোগিতায় উল্লেখযোগ্য কোনো অর্জনই নেই বাংলাদেশের। ৩০ বছর আগে দুইবার মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। তবে হেরেছিল সবকটি ম্যাচই। ২০২৩ আসরে তৃতীয়বারের মত অংশগ্রহণ করে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ ও স্থান নির্ধারণী ম্যাচে পরাজয়ের পর ১৫-১৬তম স্থানের লড়াইয়ে মিলেছে কাঙ্খিত জয়ের।

ইরানের উর্মিয়ায় ১৫-১৬তম স্থানের লড়াইয়ে হংকংয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। ৩-১ সেটের ব্যবধানে হংকংকে হারিয়ে ১৫তম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে লাল-সুবজের বাহিনী। এবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ১৮ দল।

এর আগে এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের দুই ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের প্রত্যাশা থাকলেও হতাশাজনক পারফরম্যান্সে পেতে হয় হারের তেতো স্বাদ।

শুক্রবার ১৫-১৬তম স্থানের লড়াইয়ে হংকংয়ের বিপক্ষে প্রথম দুই সেটে ২৫-২২ ও ২৫-২৩ ব্যবধানে বাংলাদেশ জেতে দুর্দান্ত খেলে। তৃতীয় সেটে ২১-২৫ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ম্যাচে টিকে থাকে হংকং। চতুর্থ সেটে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়িয়ে ২৫-১৯ ব্যবধানে সেট জিতে জয়ের স্বস্তি নিয়ে কোর্ট ছাড়ে বাংলাদেশ।

Tags: বাংলাদেশহংকং
Previous Post

ডায়বেটিস রোগের কারণ, প্রতিকার ও করণীয় নিয়ে সেমিনার

Next Post

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Next Post
পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু, আহত শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নাইজারে জনসমাগম ও প্রতিবাদকারীরা, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-জার্মানি-ফ্রান্সের দূতদের দেশ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে নাইজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT