চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল রানা-শাকিবদের শুভকামনা পেয়ে আপ্লুত সুমন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 23, আগস্ট 2023
in বিনোদন
A A
শাকিব খান ও সুমন একসঙ্গে ছবি, শুভকামনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এমআর-৯: ডু অর ডাই’ ছবি দিয়ে শুক্রবার (২৫ আগস্ট) রুপালী পর্দায় আসছেন এবিএম সুমন, যিনি ‘মাসুদ রানা’ হিসেবে হাজির হবেন। বড় বাজেটের এই ছবির জন্য সুমন অপেক্ষা করেছেন কয়েক বছর। তার সেই মধুর অপেক্ষা শেষ হতে যাচ্ছে।

এ কারণে ছবি মুক্তির আগে এবিএম সুমন ছোটাছুটি করছেন। চলচ্চিত্রের সিনিয়দের সমর্থন ও দোয়া নিচ্ছেন। তারই অংশ হিসেবে ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম ‘মাসুদ রানা’ হিসেবে রুপালি পর্দায় আবির্ভাব হওয়া সোহেল রানার সঙ্গে দেখা করে তার কাছে দোয়া নিয়েছেন এবিএম সুমন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে এবিএম সুমন বলেন, উনি (সোহেল রানা) আমাকে অনেক দোয়া করেছেন এবং বলেছেন সময় করে ‘মাসুদ রানা’ দেখবেন। তিনি তার আন্তরিকতার কমতি রাখেননি, দেখা করলে সেভাবেই আপ্যায়ন করেছেন। সোহেল ভাই আমাদের ফিল্মের ইতিহাসে প্রথম ‘মাসুদ রানা’ হয়ে থাকবেন এবং আমাদের হৃদয়ে থাকবেন। অবশ্যই তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। আমি তার দোয়া পেয়েছি এতে আমি ব্লেসড।

সুমন জানান, তার পছন্দের অভিনেতা ও সুপারস্টার হলেন শাকিব খান। আগে থেকে তিনি শাকিব খানে মুগ্ধ। সুমনের সঙ্গে যারা ফেসবুকে যুক্ত, তার অতীতের পোস্টগুলো ঘাঁটলে দেখতে পাবেন, তিনি শাকিব খানের সিনেমা মুক্তি পেলে কিংবা কোনো লুক প্রকাশ হলে ফেসবুকে পোস্ট দিয়ে প্রশংসা করতেন।

সুমন বলেন, শাকিব ভাইকে ফোন করেছিলাম। উনি ব্যস্ত থাকায় হয়তো ধরতে পারেননি। সরাসরি তার সঙ্গে দেখা করে প্রিমিয়ারের দাওয়াত দিতে চেয়েছি। উনি কিছুক্ষণ পরে আমাকে শুভকামনা জানিয়েছেন রিপ্লাই দিয়েছেন। এটা আমাকে অনেক বেশি স্পর্শ করেছে। আমার চোখে, শাকিব ভাই একজন সুপারস্টার এবং আমাদের বাংলাদেশের সুপারস্টার। তার থেকে শুভকামনা পাওয়া আমার জন্য বড় ব্যাপার। কারণ তিনি যে ইন্ডাস্ট্রির সুপারস্টার সেখানে আরেকজনের বড় বাজেটের ছবি আসছে, এই ছবির জন্য তিনি শুভকামনা দিয়েছেন, এটা আমার জন্য অনেক বেশি কিছু।

প্রয়াত  কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা, যা নিয়ে প্রকাশিত হয়েছে বহু বই এবং প্রতিটি সিরিজই ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। তারই একটি ‘ধ্বংস পাহাড়’, যা অবলম্বনে তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯: ডু অর ডাই’ ছবিটি।

১৯৬৮ সালের ‘মাসুদ রানা’র চরিত্রটি আধুনিকভাবে তুলে ধরা হয়েছে। সেটি করেছেন এবিএম সুমন। তিনি বলেন, এত আনন্দ লাগছে যে ভাষায় প্রকাশ কর‍তে পারছি না। মাঝেমধ্যে ফ্রোজেন ফিল হচ্ছে। এতে হলিউড যুক্ত হওয়ায় আরও ভালো লাগছে যেখানে আমি লিড করছি। বইয়ের মাসুদ রানার যত কাছাকাছি করা যায় সেই চেষ্টা করেছি। বই লেখার সময় লেখায় সমস্যা হয় না কিন্তু ফিল্ম বানাতে গেলে অনেক ছাড় দিতে হয়।

জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘মঙ্গলবার এমআর নাইনের ইংরেজি ভার্সন সেন্সর পেয়েছে। এটি দেশের সবগুলো সিনেপ্লেক্সে ২৫ আগস্ট থেকে চলবে। বাংলা ডাবিং করা অংশ যদি এ সপ্তাহে সেন্সর না পাই তবে পরের সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনে চলবে।’

ইতোমধ্যেই চূড়ান্ত থিয়েটার তালিকা প্রকাশ করেছেন স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তিনি জানান, কানাডা ও আমেরিকাতে ১৫১টির মতো থিয়েটারে এটি মুক্তি পাবে। এটাই সর্বাধিক হল পেতে যাওয়া বাংলা ছবি হতে যাচ্ছে।

‘মাসুদ রানা’ পরিচালনা করেছেন আসিফ আকবর। তিনি বলেন, বিশ্বব্যাপী ৬ মাস শুধু থিয়েটারে রিলিজ। এর বাইরে ওটিটিতে রিলিজ হবে না।

ছবিতে আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস ও আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল প্রমুখ। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা।

Tags: আবদুল আজিজএবিএম সুমনএমআর নাইনজাজবলিউডমাসুদ রানালিড বিনোদনশাকিবশাকিব খানসোহেল রানাহলিউড
Previous Post

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখি: প্রধানমন্ত্রী

Next Post

ট্রাক-রোলস রয়েস সংঘর্ষ: ট্রাকে থাকা ২ জন নিহত হলেও বেঁচে গেল গাড়ির যাত্রীরা

Next Post
ব্ল্যাক রোলস রয়েস গাড়ি দ্রুত গতিতে চলন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক-রোলস রয়েস সংঘর্ষ: ট্রাকে থাকা ২ জন নিহত হলেও বেঁচে গেল গাড়ির যাত্রীরা

মিলন বলছেন, হলিউডের সদস্য হতে হলে এমআর নাইন করতে হবে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এমআর নাইন করার জন্য হলিউডের অভিনয় শিল্পী সমিতির সদস্য হতে হয়েছে: মিলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT