চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘গদর টু’, ‘পাঠান’কে টেক্কা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 23, আগস্ট 2023
in বিনোদন
A A
দুজন ব্যক্তি একে অপরের সাথে হাসিমুখে দেখা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গদর’ ছবি মুক্তির ২২ বছর পর মুক্তি পেয়েছে এর সিকুয়েল ‘গদর টু’। যেটি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক ব্যবসা করছে। তবে প্রথম ছবি মুক্তির বাইশ বছর পর মুক্তি পাওয়া সত্বেও কোন ছবির সিকুয়েল যে ঠিক এতটা ভালবাসা পেতে পারে তা ‘গদর টু’ না দেখলে বোঝা যেত না।

ইতোমধ্যেই মুক্তির ১২ দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি আয় করে রীতিমত রেকর্ড গড়েছে এই ছবিটি। শুধু তাই নয়! বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ১২ দিনে শুধুমাত্র ভারতের বক্স অফিসে ছবিটির আয় দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি। এছাড়াও ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের দিক থেকে ১৮তম এবং ভারতে সর্বোচ্চ আয়কৃত সিনেমা হিসেবে ৫ম স্থান দখল করেছে ‘গদর টু’ সিনেমাটি!

একই সঙ্গে ২০২৩ সালে এখনও পর্যন্ত মুক্তি পাওয়া বলিউড ছবি গুলোর তালিকায় প্রথম সপ্তাহে সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে  জায়গা করে নিয়েছে ‘গদর টু’ সিনেমাটি। যেই তালিকার প্রথমেই রয়েছে শাহরুখের ‘পাঠান’।

এদিকে ১৯৮৩ সাল থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলেও ফিল্ম ক্যারিয়ারের এই ৪০ বছরে প্রথমবারে মত বিপুল সাড়া পেলেন সানি দেওল। দর্শকদের থেকে এই বিপুল সাড়া পাওয়ার পর ‘গদর টু’ ছবিটি সানি দেওলের ক্যারিয়ারের সব থেকে বেশি আয় করা ছবি হয়ে দাঁড়িয়েছে।

২০০১ সালে ‘গদর: এক প্রেমকথা’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ‘গদর’ ছবিতে সানি এক শিখ ট্রাক চালক ছিলেন। ঘটনাচক্রে তিনি সাকিনার (আমিশা) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্ম আলাদা হলেও সেই পরিস্থিতি তারা কীভাবে সামলেছিলেন তা দেখা যাবে ‘গদর টু’ ছবিতে।

‘গদর টু’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। উৎকর্ষ শর্মা এখানে সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করেছেন। যিনিই ‘গদর: এক প্রেমকথা’ ছবিতে সানি, আমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন।

সূত্র: বলিউড মুভি রিভিউজ

 

Tags: ‘গদর ২’অভিনয়উৎকর্ষ শর্মাবক্স অফিসবলিউডসানি দেওল
Previous Post

রানী এলিজাবেথের নামে হচ্ছে ফরাসি বিমানবন্দরের নাম

Next Post

রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেতার ওপর নিষেধাজ্ঞা

Next Post
ছাত্রলীগ নেতা ভর্তির জালিয়াতি নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেতার ওপর নিষেধাজ্ঞা

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ৫ম বর্ষের মহোৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT