চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে থেকে হাসপাতালে সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 23, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
থাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ বছর নির্বাসনে থাকার পর গতকাল দেশে ফিরেছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। পরে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যম দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, আজ ২৩ আগস্ট বুধবার সকালে থাকসিন সিনাওয়াত্রাকে হৃদরোগ এবং উচ্চ-রক্তচাপ জনিত শারীরিক সমস্যার কারণে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়।

গতকাল মঙ্গলবার দীর্ঘ ১৫ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে আসেন সাবেক থাই প্রধানমন্ত্রী। পরে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নির্বাসন থেকে ফিরে আসার পর আটকের প্রথম দিনেই স্বাস্থ্য সমস্যায় ভোগার জেরে তাকে রাতেই পুলিশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

২০০১ সালে থাইল্যান্ডের ক্ষমতায় এসেছিলেন থাকসিন। ২০০৬ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়। ক্ষমতা দখলকারী সামরিক বাহিনী তার বিরুদ্ধে দুর্নীতি ও রাজতন্ত্রের প্রতি আনুগত্য না দেখানোর অভিযোগ করে।

সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের দুই বছর পর ২০০৮ সালে কারাবাসের শাস্তি এড়াতে তিনি বিদেশে পালিয়ে যান।

Tags: থাইল্যান্ডথাকসিন সিনাওয়াত্রানির্বাসন
Previous Post

চন্দ্রযানের সফলতা কামনায় ভারত জুড়ে বিশেষ যজ্ঞ ও নামাজ

Next Post

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ শুরু

Next Post
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ শুরু

হিথ স্ট্রিক মাঠে নির্দেশনা দিচ্ছেন, ক্রিকেট খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি জীবিত আছি’- মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে শুনে হিথ স্ট্রিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT