চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকেশ-আয়ারকে ফিরিয়ে এশিয়া কাপে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 21, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের জন্য দল দিয়েছে ভারত। ১৭ সদস্যের দলে অধিনায়ক যথারীতি রোহিত শর্মা। প্রধান নির্বাচক অজিত আগারকার দিল্লিতে সোমবার দুপুরে দল জানান।

ঊরুর চোট থেকে ফিরেছেন ডানহাতি ওপেনার ৩১ বর্ষী লোকেশ রাহুল। পিঠের চোট সেরে ওঠায় ২৮ বর্ষী ডানহাতি টপঅর্ডার ব্যাটার শ্রেয়াস আয়ারকেও রাখা হয়েছে। বাদ পড়েছেন অভিজ্ঞ লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।

জায়গা পেয়েছেন ২০ বর্ষী বাঁহাতি ব্যাটার তিলক ভার্মা। ওয়ানডেতে তার এখনও অভিষেক হয়নি। পিঠের চোটের অস্ত্রোপচারের পর সদ্যই ফেরা পেসার জাসপ্রিত বুমরাহ আছেন, আছেন প্রসিধ কৃষ্ণাও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে থাকা মোহাম্মদ সিরাজকে ফেরানো হয়েছে।

বাঁহাতি দুই স্পিনিং অলরাউন্ডারের সাথে রাখা হয়েছে চায়নাম্যানখ্যাত বাঁহাতি রিস্ট স্পিনার কূলদ্বীপ যাদবকে। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ঈশান কিষাণ জায়গা পেয়েছেন। সাঞ্জু স্যামনস আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

প্রধান নির্বাচক আগারকার বলেছেন, ‘দুজনেই দীর্ঘদিন পর চোট থেকে ফিরছেন। শ্রেয়াস পুরোপুরি সুস্থ। রাহুলের চোট তেমন নয়, তারপরও সাঞ্জুকে নেয়া হচ্ছে। আমরা ফিজিও থেকে একটা রিপোর্ট পাবো, আশা করছি রাহুল পুরোপুরি সুস্থ। শুরু থেকে না হলেও দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে হলেও সে সঠিক পথে আছে। শ্রেয়াসও সুস্থ, যেটা আমাদের জন্য সুখবর।’

৩০ আগস্ট পাকিস্তান-নেপালের ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে। ভারত গ্রুপ ‘এ’তে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে পালেকেল্লেতে, ২ সেপ্টেম্বর।

এশিয়া কাপে ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, কূলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, ঈশান কিষাণ, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, প্রসিধ কৃষ্ণা।

রিজার্ভ: সাঞ্জু স্যামসন।

Tags: আইয়ারএশিয়া কাপ-২০২৩চাহালতিলকনেপালপাকিস্তানপ্রসিধবুমরাহভারতরাহুলশ্রীলঙ্কা
Previous Post

অর্থপাচারে যুক্ত থাকাদের মানসিক রোগ আছে: হাইকোর্ট

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩২৫

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩২৫

A man with a turban holding a hammer, smiling, in a construction site. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন শর্তে সানির বাংলো নিলামের নোটিশ প্রত্যাহার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT