চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোটেল কক্ষে মিললো আওয়ামী লীগ নেতার হাত বাঁধা রক্তাক্ত মরদেহ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:37 অপরাহ্ন 21, আগস্ট 2023
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
আওয়ামী লীগ নেতার হাত বাঁধা রক্তাক্ত মরদেহ, হোটেল কক্ষে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে এক আওয়ামী লীগ নেতার দুই হাত বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে পৌরসভার ঝাউতলা হলিডে মোড়ের হোটেল সানমুনের ২০৮ নাম্বার কক্ষ হতে মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন (৪৫) কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনার পাড়ার আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি এলাকার কাদেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।

রোববার (২০ আগস্ট) বিকেলে সাইফ উদ্দিন সানমুন হোটেলে রুম নিয়েছিলেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তিনি কখন হোটেলে মারা গেছেন তার বিস্তারিত তথ্য তারা জানাতে পারেনি। নিহত সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়ীত্ব পালন করেছিলেন। সর্বশেষ পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

সাইফ উদ্দিনের সাথে ছাত্রলীগের রাজনীতি করা সাবেক ছাত্র নেতা ও বর্তমানে উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী বলেন, এরকম একজন হাস্যোজ্জ্বল ভদ্র বিনয়ী মানুষকেও হত্যা করতে পারে কেউ? সেটাই বিশ্বাস করতে পারছি না। নির্মম এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

নিহতের পিতা আনসার কমান্ডার আবুল বশার বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীর বিচার চাই।

কক্সবাজার সদর থানার ওসি জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। সাথে সিআইডি ও অন্য বিভাগের ইন্টেলিজেন্সরা রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

Tags: আওয়ামী লীগ নেতাকক্সবাজারহত্যা
Previous Post

কানাডায় তীব্র দাবানলে ঘরবাড়ি-গাছপালা-অবকাঠামো পুড়ে ছাই

Next Post

নতুন লুকে সালমান, সামাজিক মাধ্যমে ঝড়!

Next Post
সালমান খান নতুন লুকে, ছবি তোলা হচ্ছে সামাজিক মাধ্যমে ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন লুকে সালমান, সামাজিক মাধ্যমে ঝড়!

ডোনাল্ড ট্রাম্প লাল ক্যাপ পরে pointing করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট বিতর্ক এড়িয়ে যাবেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT