২০ আগস্ট রাতে মুম্বাইয়ের বিখ্যাত রেস্তরাঁ বাস্তিয়ানের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় সালমান খান ধরা পড়লেন একেবারে ভিন্নরূপে। ন্যাড়া মাথায় দেখা গেল তাকে। এই লুক ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে।
সালমানকে তার ট্রেডমার্ক ব্রেসলেট-সহ একটি কালো পোশাকে দেখা গিয়েছে। নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখতে দেখা যায়। সালমানকে এই লুকে দেখে অনেক ভক্তের মনেই প্রশ্ন, ‘তেরে নাম টু’ কি তৈরি হচ্ছে?
অনেক ভক্ত আবার মনে করছেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন অভিনেতা। সেজন্যই চুলের এই অবস্থা। আবার শাহরুখের ন্যাড়া মাথা দেখে অনুপ্রাণিত হয়ে সালমানও চুল ফেলে দিয়েছেন কিনা সেই প্রশ্নও তুলছেন অনেকে।
সালমানকে দেখা যাবে স্পাই থ্রিলার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’-তে। ছবিতে সালমানের বিপরীতে থাকছেন ক্যাটরিনা নভেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস









