চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 20, আগস্ট 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক নির্দেশনা ও নিরাপত্তা চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে আগামীকাল সোমবার আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে আগামীকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশপাশের এলাকার রাস্তাসমূহে ডিএমপি’র পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই নির্দেশনার কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং, বঙ্গবন্ধু স্কয়ার ও এর আশপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই এলাকার রাস্তাসমূহে সোমবার সকাল ৭ টা থেকে কর্মসূচী শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

ট্রাফিক ডাইভারশন রুট সমূহ হল, কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং এবং বঙ্গবন্ধু স্কয়ার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার কর্মসূচি চলাকালীন সময়ে যে সমস্ত যানবাহন সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্থানে আসবে সেই সমস্ত যানবাহন বঙ্গবন্ধু স্কয়ারে ডাইভার্ট হয়ে রাজউক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপুল ক্রসিং ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এছাড়া রামপুরা, মৌচাক থেকে আগত শান্তিনগর-রাজমনি ক্রসিং হয়ে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল ক্রসিং থেকে ফকিরাপুল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। শাহবাগ, মৎস্য ভবন থেকে আগত গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-পুরাতন হাইকোর্ট-সরকারি কর্মচারী হাসপাতাল-বঙ্গবাজার-ফুলবাড়ীয়া ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এইদিকে সদরঘাট, কেরানীগঞ্জ থেকে আগত গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন ফুলবাড়ীয়া ক্রসিং থেকে বামে মোড় নিয়ে বঙ্গবাজার-চানখার পুল-বকশীবাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। নগরবাসীকে উল্লেখিত সময়ে এসব এলাকা ও রোডসমূহ পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Tags: ২১ আগস্টট্রাফিক নির্দেশনাডিএমপি
Previous Post

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

Next Post

আজ ভয়াল ২১ আগস্ট

Next Post
২১ আগস্ট গ্রেনেড হামলার স্মৃতি ও নিহতদের স্মরণে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ভয়াল ২১ আগস্ট

বিএনপি নির্বাচনে আসবে বলে আশা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো হবে ভোটের দিন সকালে: ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT