চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলিংহামের ‘ব্যক্তিত্বে’ বিশ্বাসী আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 20, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলায় একজন খেলোয়াড়ের কিক, প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের দ্বিতীয় লিগ ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। পরে জ্বলে ওঠেন বরুশিয়া ডর্টমুন্ড থেকে আসা জুড বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডার জোড়া গোলের সঙ্গে ভিনিসিয়াসকে দিয়ে আরও একটি গোল করিয়ে ৩-১ গোলের জয় এনে দেন। দুঃসময়ে জ্বলে ওঠায় ২০ বর্ষী বেলিংহামে দারুণ খুশি কোচ কার্লো আনচেলত্তি।

৬৪ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘তার পরিণত মানসিকতা এবং ব্যক্তিত্বে বিশ্বাস করি। তিন বছর ধরে জার্মানিতে থাকার বিষয়টি তাকে এসব বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেছে। যে কারণে দ্রুতই আমাদের লিগ এবং রিয়ালের খেলার ধরনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে। সে দারুণ।’

এ মৌসুমে জার্মান ক্লাব বরুশিয়া থেকে রিয়ালে নাম লিখিয়েছেন বেলিংহাম। লস ব্লাঙ্কোসদের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগেনি। একাধারে রাজত্ব করছেন মাঝমাঠে, সহায়তা করছেন আক্রমণে, মুন্সিয়ানা দেখাচ্ছেন ফিনিশিংয়েও। আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে দলের প্রয়োজনে ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়েছেন।

ম্যাচ শেষে অবশ্য বেলিংহামও তুলেছেন তৃপ্তির ঢেঁকুর। বলেছেন, ‘গোল করতে পেরে আমার খুবই ভালো লাগছে। গুরুত্বপূর্ণ বিষয় হল ভালো খেলা এবং দলে অবদান রাখা। এখানে এই খেলোয়াড়দের সঙ্গে গত মৌসুমের চেয়ে ১০ গুণ ভালো করছি। এখানে এসে অনেককিছু শিখছি। এখানে খেলার ধরন খুব ভালো মানের, সতীর্থদের থেকে যা শিখি তা নিজের মধ্যে নেয়ার চেষ্টা করি এবং নতুন কিছু শেখার চেষ্টা করি।’

Tags: আনচেলত্তিবেলিংহামভিনিসিয়াসরিয়াললা লিগা
Previous Post

বিফলে গেল প্রায় ৪৭ বছর পর রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান

Next Post

বৃহস্পতিবার ওটিটিতে আসছে ‘সুড়ঙ্গ’

Next Post
বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রীর নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার ওটিটিতে আসছে 'সুড়ঙ্গ'

আন্তর্জাতিক প্রতিনিধি রিড এশলিম্যানের ছবি, বাংলাদেশে ইউএসএআইডি মিশনের নতুন পরিচালক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ইউএসএআইডি-এর নতুন মিশন ডিরেক্টর রিড এশলিম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT