চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোল, টাইব্রেকারে ২২ শট, প্রথমবার চ্যাম্পিয়ন মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 20, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মিয়ামি ফুটবল দল ট্রফি জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসির হাত ধরে প্রথমবারের মতো কোনো শিরোপা জিতল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের বিপক্ষে ১-১ সমতায় থেকে পূর্ণ সময়ের খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে দুদল মিলে নেয় ২২ শট। শেষপর্যন্ত ১০-৯ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর মিয়ামি।

টাইব্রেকারে মিয়ামির হয়ে প্রথম শট নিয়ে গোল করেন লিওনেল মেসি। পরে মেসিকে নিরাশ করেননি সতীর্থরাও। টাইব্রেকের নির্ধারিত পাঁচ শটের মধ্যে প্রতিপক্ষের রানডাল লিয়েল দ্বিতীয় শটটি মিস করেন। আর মিয়ামির ভিক্টর উল্লাও মিস করেন পঞ্চম শট। তাতে খেলা গড়ায় ম্যারাথন পেনাল্টি শুটআউটে।

এক পর্যায়ে ৯–৯ এ সমতায় থাকে দুদল। এরপর শট নিতে আসেন দুদলের গোলরক্ষক। দারুণ শটে গোল করেন মিয়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। পরে প্রতিপক্ষ গোলরক্ষকের শট ঠেকিয়ে দলকে শিরোপা এনে দেন ২৫ বর্ষী আমেরিকান তারকা।

লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে রোববার সকালে মুখোমুখি হয় দল দুটি। ম্যাচে প্রথম থেকেই মিয়ামিকে চাপে রাখার চেষ্টা করছে ন্যাশভিল। বেশ কয়েকটি গোলের সহজ সুযোগও নষ্ট করে তারা। অল্প সময়ের মধ্যেই ম্যাচের গতিপথ বদলে দেন অধিনায়ক মেসি।

ম্যাচের ২৩ মিনিটে চার ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরাল শটে ন্যাশভিলের জালে কাঁপন ধরান সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ১-০ গোলে লিড নেয় মিয়ামি।

এই গোলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১০টিতে। টানা সাত ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বজয়ী মহাতারকা।

বিরতির আগে দুদলের মধ্যেই চলে বেশ কয়েকবার আক্রমণ ও পাল্টা আক্রমণ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ন্যাশভিল। সাফল্য আসে ১২ মিনিটের মাথায়। ৩২ বর্ষী আমেরিকান মিডফিল্ডার ফাফা পিকান্টের গোলে সমতায় ফেরে তারা। তাতে পূর্ণ সময়ে দুদল সমতায় থেকে খেলা শেষ করে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বাকিটা মেসি-মিয়ামির ইতিহাস!

Tags: আলবাএমএলএসবুসকেটসমার্টিনেজমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিগ কাপলিড স্পোর্টস
Previous Post

গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ৬

Next Post

গভীর রাতে বিএনপির দু’দফা সংবাদ সম্মেলন

Next Post
বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, নেত্রকোনায় রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর রাতে বিএনপির দু’দফা সংবাদ সম্মেলন

বিজেএস-ইএমকে ফেলোশিপ প্রোগ্রাম সমাপ্তি উপলক্ষে গ্রুপ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো বিজেএস-ইএমকে ফেলোশিপ প্রোগ্রাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT