চলতি মৌসুমে নীলফামারীতে পাটের ভালো ফলন হলেও দাম নিয়ে সংশয়ে কৃষক। বিঘা প্রতি ৭ থেকে ৯ মন ফলন পেলেও বাজারে লাভজনক দামে পাট বিক্রি করতে পারছেননা তারা। সারের দাম বৃদ্ধি, পাট পঁচানো এবং জমি থেকে পাট পরিবহনে যে খরচ হচ্ছে সে অনুযায়ী দাম না পেয়ে লাভের বদলে লোকসান গুণছেন কৃষক।







