চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিম আল দীন পদক পেলেন তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 18, আগস্ট 2023
in বিনোদন
A A
সেলিম আল দীন পদক প্রদান অনুষ্ঠানে অতিথি ও প্রাপ্তবক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ ও ২০২৩ সালের ‘নাট্যাচার্য সেলিম আল দীন পদক’ তুলে দেয়া হল অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদের হাতে। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুক্রবার দুই গুণীজনের হাতে এই পুরস্কার ও আর্থিক সম্মাননা তুলে দেয় সেলিম আল দীন ফাউন্ডেশন।

এদিন নাট্যকার সেলিম আল দীনের ৭৪তম জন্মবার্ষিকী ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় নাট্যশালা মিলনায়তনে। সেই অনুষ্ঠানেই তাদের পুরস্কৃত করা হয়।

সকালে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। তার আগে সারা দেশ থেকে আসা বাংলাদেশ গ্রাম থিয়েটারের কর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

পদক গ্রহণ করে মঞ্চে দাঁড়িয়ে সৈয়দ জামিল আহমেদ বলেন, “গুণীজনের নামে গুণীজনদের কাছ থেকে এই পদক গ্রহণ করতে পারাটা বিশেষ সম্মানের। তবে আমার কাছে একটু খুঁতখুঁত থেকে গেল; সেলিম আল দীন পদক তো সবার আগে নাসির উদ্দীন ইউসুফের পাওয়ার কথা ছিল।”

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, অভিনয়শিল্পী আফজাল হোসেন, গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

ছবি: ক্ষ্যাপা’র ফেসবুক থেকে সংগৃহিত

Tags: থিয়েটারনাটকনাসিরউদ্দিন ইউসুফপীযূষলিড বিনোদনসেলিম আল দীনসৈয়দ জামিল আহমেদ
Previous Post

কানে যে ছবি প্রদর্শনের দায়ে নির্মাতা-প্রযোজকের জেল

Next Post

বিএনপি সন্ত্রাসী সংগঠন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে: কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি সন্ত্রাসী সংগঠন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে: কাদের

বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের ছবি, একত্রে দাঁড়িয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা করলেন সাবেক সেনা কর্মকর্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT