দেশের প্রতি সারা জীবন মমত্ববোধ নিয়ে কাজ করে গেছেন বিমান বাহিনীর সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তম। বিশিষ্টজনেরা বলেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান স্বাধীনতা অর্জনের পথে দেশকে এগিয়ে নিয়ে গেছে। এমন বীরের আদর্শ তরুণ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে বলে মনে করেন তারা।







