চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর হাতে হৃদি-ফেরদৌসদের সিনেমার পোস্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 17, আগস্ট 2023
in বিনোদন
A A
প্রধানমন্ত্রীর হাতে হৃদি-ফেরদৌসদের সিনেমার পোস্টার, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ফোকাস বাংলা

নন্দিত অভিনেতা, নাট্যকার ড. ইনামুল হকের ভাবনায় নির্মিত হয়েছে ‘১৯৭১ সেই সব দিন’। নির্মাণ করেছেন তারই কন্যা অভিনেত্রী হৃদি হক।

মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি মুক্তি পাচ্ছে শুক্রবার (১৮ আগস্ট)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছেন নির্মাতা হৃদি হক।

এসময় তার সঙ্গে ছিলেন হৃদি হকের মা প্রখ্যাত অভিনেত্রী লাকি ইনাম, সিনেমাটির অভিনয়শিল্পী ফেরদৌস, তারিন ও লিটু আনাম সহ আট সদস্যের প্রতিনিধিদল।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ১৯৭১ সেই সব দিন’ টিমের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছি। এরপর তাকে সিনেমাটির ট্রেলার দেখানো হয়। সেটি দেখে তিনি অনেক প্রসংশা করেছেন। তিনি সিনেমাটি দেখতে চেয়েছেন। পেনড্রাইভে সিনেমাটি দিয়ে এসেছি আমরা।

ফেরদৌস বলেন, সিনেমা, মুক্তিযুদ্ধের সিনেমাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি খুব খুশি যে অনুদানের টাকায় অনেক ভাল ভাল সিনেমা হচ্ছে।

সাধারণত সরকারি অনুদানপ্রাপ্ত অনেক ভাল সিনেমা হলেও সেগুলো প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় না। এখন থেকে ভাল সিনেমা হলে তার কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগের কথাও জানান ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক।

তার কথায়, আমাদের প্রধানমন্ত্রী শিল্পবান্ধব মানুষ। তিনি প্রচুর সিনেমা দেখেন। বিমানে বসেও তিনি সিনেমা দেখেন। ভাল সিনেমা হলে আমরা তাকে দেখানোর ব্যবস্থা করব।’

‘১৯৭১ সেইসব দিন’এর মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প। এতে অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।

Tags: জয়ন্ত চট্টোপাধ্যায়তারিনপ্রধানমন্ত্রীফেরদৌসমামুনুর রশীদমুনমুন আহমেদলিটু আনামলিড বিনোদনশিল্পী সরকার অপুশেখ হাসিনাসজলসাজু খাদেমসানজিদা প্রীতিহৃদি হক
Previous Post

উয়েফা বর্ষসেরার দৌড়ে মেসির সাথে হালান্ড-ডি ব্রুইন

Next Post

সজীব ওয়াজেদকে হত্যাচেষ্টা: শফিক রেহমান-মাহমুদুর রহমানের কারাদণ্ড

Next Post
শফিক রেহমান ও মাহমুদুর রহমানের ছবি, কারাদণ্ডের রায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সজীব ওয়াজেদকে হত্যাচেষ্টা: শফিক রেহমান-মাহমুদুর রহমানের কারাদণ্ড

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT