চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনসেপ্টা-পিএইচএ ‘স্ট্রোক মেডিসিন ট্রাভেল ফেলোশীপ’ ২০২৩ প্রদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 16, আগস্ট 2023
in অর্থনীতি
A A
বিশেষ অতিথি ও অতিথিরা ইনসেপ্টা-পিএইচএ স্ট্রোক মেডিসিন ট্রাভেল ফেলোশিপের জন্য পুরস্কার প্রদান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের তরুণ চিকিৎকদের ‘স্ট্রোক মেডিসিন’ বিষয়ক জ্ঞানকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আজ ১৬ আগস্ট ২০২৩ ইনসেপ্টা-পিএইচএ ‘স্ট্রোক মেডিসিন ফেলোশীপ’ ২০২৩ প্রদান করা হয়েছে।

বুধবার ১৬ আগস্ট এ উপলক্ষ্যে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে (এনআইএনএস)-এর সেমি কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে (এনআইএনএস)-এর পরিচালক প্রফেসর কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফেলোশীপ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর চেয়ারম্যান ডাক্তার তাসবিরুল ইসলাম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর নির্বাহী পরিচালক (সেলস) মো. আশরাফ উদ্দিন।

তরুণ চিকিৎসক শাহাদত হাসানকে প্রথমবারের মতো ‘স্ট্রোক মেডিসিন ফেলোশীপ’ ২০২৩ প্রদান করা হয়েছে। এই ফেলোশীপের আওতায় তিনি যুক্তরাজ্যের ডারেন্ট ভ্যালি হাসপাতাল ডার্টফোর্ড এবং গ্র্যাভসাম এনএইচএস ট্রাস্ট থেকে স্ট্রোক মেডিসিন এর উপর সমসাময়িক বাস্তব ও ব্যবহারিক ধারণা লাভ করতে পারবেন-যা দেশের চিকিৎসাসেবা ও মান উন্নয়নে ভূমিকা রাখবে। দেশের তরুণ চিকিৎসকদের উৎসাহিত করতে ইনসেপ্টা-পিএইচএ বিভিন্ন শাখার চিকিৎসকদের জন্য যৌথভাবে এ ধরনের ট্রাভেল ফেলোশীপ প্রদান করে আসছে।

অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে (এনআইএনএস)-এর পরিচালক প্রফেসর কাজী দীন মোহাম্মদ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ইনসেপ্টা-পিএইচএ’-এই উদ্যোগ খবুই প্রশংসনীয়। এতে করে তরুণ চিকিসকদের বিষয়ভিত্তিক জ্ঞান অনেক বৃদ্ধি পাবে। যা উন্নত চিকিৎসায় বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর চেয়ারম্যান ডা. তাসবিরুল ইসলাম বলেন, দেশের হেলথ কেয়ার এবং হেলথ এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে হলে চিকিৎসকদের সমসাময়িক জ্ঞান আরও বৃদ্ধির বিকল্প নেই। সেক্ষেত্রে এ ধরনের ফেলোশীপ স্ব স্বক্ষেত্রের বিশেষায়িত চিকিৎসকদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সমাজের প্রতি তাদের দায়িত্বও আরও বৃদ্ধি করবে।

Tags: ইনসেপ্টা
Previous Post

মোবাইল গেমে আসক্ত ছেলেকে হত্যা করল মা

Next Post

শরীয়তপুরে বৃক্ষরোপণ করছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড

Next Post
শরীয়তপুরে বৃক্ষরোপণ করছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে বৃক্ষরোপণ করছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড

ভোলায় আধুনিক কিল্লায় গবাদিপশু আশ্রয় নেওয়া পশু. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় আধুনিক কিল্লায় আশ্রয় পেয়েছে গবাদিপশু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT