চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-আলবার গোল, ইতিহাস গড়ে ফাইনালে মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 পূর্বাহ্ন 16, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
লিওনেল মেসি গোল করে উদযাপন করছেন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে লিওনেল মেসি নাম লেখানোর পর দৃশ্যপটই বদলে গেছে। মেজর সকার লিগে টেবিলের তলানিতে থাকা ক্লাবটি দাপট দেখাচ্ছে লিগ কাপে। আগে কখনও দ্বিতীয় রাউন্ড পার করতে না পারা মিয়ামি পৌঁছে গেছে ফাইনালে। সেমিতে মেসি-আলবার গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে হারিয়েছে ইন্টার মিয়ামি।

বুধবার ভোরে লিগস কাপে সেমিফাইনালে স্বাগতিক ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়েছে মিয়ামি। তুলনামূলক শক্তিতে এগিয়ে থাকা দলটির বিপক্ষে মিয়ামির হয়ে গোল করেছেন মেসি, জর্ডি আলবা, জোসেফ মার্টিনেজ ও ডেভিড রুইজ। ফিলাডেলফিয়ার একমাত্র গোলটি করেছেন আলেজান্দ্রো বেদোয়া।

তালেন এনার্জি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় মিয়ামি। তৃতীয় মিনিটে লিড পায় দলটি। সার্জির বাড়ানো বল থেকে গোল আদায় করে নেন জোসেফ মার্টিনেজ। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মার্টিনেজের পাস থেকে আসা বল জালে পাঠান আর্জেন্টাইন মহাতারকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলের দেখা পায় মিয়ামি। রবার্ট টেইলরের পাস থেকে গোল করেন আলবা। যুক্তরাষ্ট্রে নাম লেখানোর পর এটিই আলবার প্রথম গোল। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জেরার্ডো মার্টিনোর দল।

বিরতির পর দুদল সমানতালে লড়তে থাকে। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৩ মিনিটে একটি গোল শোধ করে ফিলাডেলফিয়া। মিয়ামির জালে বল পাঠান আলেজান্দ্রো বেদোয়া। ৮৪ মিনিটে চতুর্থ গোলটির দেখা পায় মিয়ামি। ইয়াদলিনের পাস থেকে গোল আদায় করেন ডেভিড রুইজ। বড় জয়ে প্রথমবারের মতো লিগ কাপের ফাইনালে ওঠার উল্লাসে মাতে মিয়ামি।

Tags: আলবাইন্টার মিয়ামিএমবাপে লিড স্পোর্টসজোসেফমিয়ামিমেজর সকার লিগমেসিরুইজলিগ কাপ
Previous Post

শারজাহ’র বিপক্ষে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মিশন শেষ কিংসের

Next Post

সাবেক বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদের মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া

Next Post
ফেনীতে মরহুম সুলতান মাহমুদের স্মরণে শোকপ্রকাশের জন্য মানুষের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদের মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া

ইমরান খান আদালতে উপস্থিত, জামিন বাতিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ মামলায় ইমরান খানের জামিন নাকচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT