চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরের সাথে ফারিণের আট বছর আগের এক দিন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 15, আগস্ট 2023
in বিনোদন
A A
ফারিণ ও তার স্বামী একসাথে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে ৮ বছর প্রেম করার পর গত ১১ আগস্ট প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেছেন ছোট পর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) বিকেলে ফেসবুক পাতায় বরের সাথে একটি ছবি দিয়ে বিষয়টি শেয়ার করেন তিনি।

যদিও সেখানে রেজওয়ানের মুখাবয়ব দেখাননি এই অভিনেত্রী। তবে মঙ্গলবার বিকেলে বর রেজওয়ানের সাথে ছবি শেয়ার করেন। এবার একটি নয়, দুটি ছবি শেয়ার করেন ফারিণ!

বিয়ের দিনের একটি ছবি ছাড়াও এদিন রেজওয়ানের সাথে একটি পুরনো ছবিও শেয়ার করেন ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত এই অভিনেত্রী। যে ছবিটি ফারিণ আট বছর আগেই তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন!

রেজওয়ানের সাথে পুরনো ছবিটি যাচাই করে দেখা যায়, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ফারিণ। তখনও তিনি শোবিজে পা রাখেননি। সেই সময়ে যে ক্যাপশন লিখে ছবিটি শেয়ার করেছিলেন, একই ক্যাপশনে রেজওয়ানের সাথে বিয়ের দিনের মুহূর্তের একটি ছবিও শেয়ার করেন এই অভিনেত্রী।

সোমবার বিকেলে আচমকাই অভিনেত্রী ফারিণ জানান, রেজওয়ানের সাথে তার সম্পর্কের বয়স সাড়ে ৮ বছর! ১১ আগস্ট তাদের আকদ অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি জানান, সবকিছু খুব দ্রুত হয়েছে। বর দেশের বাইরে কর্মরত। তিনি দেশে ফিরলে ধুমধাম আয়োজনে বন্ধু বান্ধব ও ইন্ডাস্ট্রির কলিগদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের কথাও জানান ফারিণ।

দীর্ঘ স্যাটাসে সোমবার ফারিণ জানান, রেজওয়ানের সাথে তার প্রেমের শুরু কলেজ জীবন থেকে। অভিনয় জগতে পা রাখার পর জীবন দ্রুত বদলে যায়। আর এই সময়টাতেও ছায়া হয়ে পাশে ছিলেন রেজওয়ান।

Tags: অভিনয়অভিনেত্রীতাসনিয়া ফারিণনাটকফারিণলিড বিনোদন
Previous Post

অস্ট্রেলিয়ার ৩৫টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ

Next Post

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ এর জানাজা নামাজ ১৭ আগস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT