চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী টার্গেট ৭০০ কোটি, দেশ থেকে ৫ কোটি এলেই খুশি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 15, আগস্ট 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক ও সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী ২৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মাসুদ রানা সিরিজ অবলম্বনে নির্মিত ‘এমআর নাইন’ ছবিটি। ঢাকার প্রডাকশন হাউজ জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ দাবি করছেন, ৮৩ কোটি বাজেটের এ ছবি থেকে বিশ্বব্যাপী ৭০০ কোটি আয়ের টার্গেট আছে, তবে বাংলাদেশ থেকে যদি নেট কালেকশন ৫ কোটি পান তাতেই তিনি খুশি!

প্রযোজক আবদুল আজিজ বলেন, ছবিটি বানাতে এত কষ্ট হয়েছে যে টোটাল ছয় বছর লেগেছে। ইতোমধ্যে ট্রেলার প্রকাশিত হয়েছে যেখানে অনেককিছু দেখানো হয়নি। তবে প্রকাশিত ট্রেলার থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি। তরুণ প্রজন্ম এবং বয়স্ক দর্শকরা ছবিটি দেখতে হলে যাবেন। কারণ বয়স্ক দর্শকদের স্মৃতিতে ‘মাসুদ রানা’ একটি আবেগের জায়গায় আছে। ছবির সবচেয়ে বড় কীপয়েন্ট হচ্ছে মাসুদ রানা। এর সঙ্গে মেকিং এবং গল্প জড়িত।

তিনি বলেন, ‘এমআর নাইন’ ভালো চললে হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনার দরোজা খুলবে। কলকাতার সঙ্গে আমি নতুন করে যৌথ প্রযোজনা করার পর শাকিবের পর শুভসহ অনেকে করেছে। হলিউডের সঙ্গে আমি প্রথম শুরু করেছি। পরে শাকিব, শুভ, সিয়াম, নিশো সবাই কাজ করতে পারবে। ‘মাসুদ রানা’র মাধ্যমে আমি শুধু রাস্তাটা তৈরি করলাম। বাংলাদেশ থেকে নেট শেয়ার ৫ কোটি পেলেই আমি হ্যাপি, বাকিটা আসবে ওয়ার্ল্ড ওয়াইড থেকে। আমেরিকা এবং চাইনিজ মার্কেটেও ‘এমআর নাইন’ মুক্তি পাবে। বাংলাদেশ থেকে এত টাকা উঠবে না, যা আসার ওয়ার্ল্ড ওয়াইড থেকে আসবে।

কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা, যা নিয়ে প্রকাশিত হয়েছে বহু বই এবং প্রতিটি সিরিজই ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। তারই একটি ‘ধ্বংস পাহাড়’, যা অবলম্বনে তৈরি হয়েছে  বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯: ডু অর ডাই’ ছবিটি।

ছবিতে আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস ও আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল প্রমুখ।

বাংলাদেশের পাশাপাশি একইদিনে উত্তর আমেরিকায় ‘এমআর নাইন’ দেড় শতাধিক সিনেমা হলে মুক্তির ঘোষণা দিয়েছে পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর। এতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা।

ছবিটিতে জাজ ছাড়াও বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচারস ও আল ব্রাভো ফিল্মস। নির্মাতা আসিফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ।

Tags: আনিসুর রহমান মিলনআব্দুল আজিজআলিশাএবিএম সুমনএমআর নাইনজাজ মাল্টিমিডিয়াজেসিয়া ইসলামমাসুদ রানালিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসিনেমা
Previous Post

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে তদন্ত কমিশন হবে: আইনমন্ত্রী

Next Post

বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করতে চাই : সৌম্য জ্যোতি

Next Post
সৌম্য জ্যোতি বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুপ্রাণিত, বাংলাদেশি যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করতে চাই : সৌম্য জ্যোতি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষাব্রোশুর. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ৩৫টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT