শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস আজ। স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মাথায় ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেদিন মানবতা আর মানবাধিকারকে পদদলিত করে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শিশু রাসেলসহ জাতির পিতার পরিবারের বেশিরভাগ সদস্যকে।







