চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারে শৈশবের হাতছানি, মুগ্ধ দর্শক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 14, আগস্ট 2023
in বিনোদন
A A
শিশু ছেলে একটি কাঠের খুঁটির পাশে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’। সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত টিম। এরইমধ্যে এলো সিনেমাটির ট্রেলার! যা দেখে নিজেদের মুগ্ধতার কথা জানান দিচ্ছেন দর্শক।

‘আম কাঁঠালের ছুটি’র অফিশিয়াল পেজ ছাড়াও বেশকিছু পেজ থেকে শেয়ার হয়েছে সিনেমার ট্রেলার। সবখানেই বেশ প্রশংসা পাচ্ছে। প্রায় ২ মিনিটের ট্রেলার দেখে দর্শক বলছেন, কিছুক্ষণের জন্য যেন তারা শৈশবে ফিরে গেছেন! মুগ্ধ হয়ে বাহবা জানাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টদের!

ট্রেলার দেখে তৈয়বা খানম নামের একজন লিখেছেন, ‘বহুদিন পর কোনো মুভি দেখতে ইচ্ছে হলো! আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার ছেলেবেলা।’ সজীব শুভ্র নামে একজন লিখেছেন, “আম কাঁঠালের ছুটিতে ঘরবন্দী সময়, বাইরে বের হতে চাওয়ার ছুতো, দীঘি বা পুকুরে থাকা শিকল!- শৈশবের কথা মনে করিয়ে দিলো।” দীপা সরকার লিখেছেন, ‘ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিলো।’ চৌধুরী রাফী নামে একজন লিখেছেন, “ও মিলো, ছিলো ছালো- শুনেই প্রাণ আটকে গেছে রে ভাই, এইটুকুনেই এত নস্টালজিয়া, আর তো কি সব বাকিই আছে।”

এরকম বহু দর্শক ‘আম কাঁঠালের ছুটি’র ট্রেলার দেখেই নিজেদের শৈশবে কাটানো মুহূর্তের সাথে একাত্মতা পোষণ করেছেন। জানাচ্ছেন, ট্রেলারটি তাদের শৈশবের স্মৃতিকে উস্কে দিয়েছে।

এরআগে গেল ৬ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে হয়েছে সিনেমাটির বিশেষ প্রদর্শনী। হল ভর্তি দর্শক ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এমন বিষয় নিয়ে সিনেমা নির্মাণের জন্য নির্মাতা নূরুজ্জামানকে সাধুবাদ জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ থেকে অনুষ্ঠানের নাসিকের মেয়র সেলিনা হায়াৎ আইভি।
নির্মাতা জানিয়েছেন, সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন তারা নিজেদের খুঁজে পাবেন এ সিনেমায়। সেইসঙ্গে হারিয়ে যাওয়া কিংবা হারাতে বসা প্রাকৃতিক পরিবেশ আর আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা।

‘আম কাঁঠালের ছুটি’ সিনেমায় চরিত্রগুলোতে যারা অভিনয় করেছেন, তারা কেউ পেশাদার অভিনয়শিল্পী নন। প্রত্যেকেই এই সিনেমার মাধ্যমে প্রথমবার অভিনয়ে হাতেখড়ি। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন- লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। অন্যদের মধ্যে ছিলেন- ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ প্রমুখ।

Tags: আম-কাঁঠালের ছুটিট্রেলারনূরুজ্জামানমোহাম্মদ নূরুজ্জামানলিড বিনোদনসিনেমা
Previous Post

‘শর্ত সাপেক্ষে’ নতুন চুক্তিতে এমবাপে-পিএসজি

Next Post

বরিশালে ১০ হাজার পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক

Next Post
ইউপি সদস্যের কাছ থেকে ইয়াবা ও অর্থ উদ্ধার, বরিশাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে ১০ হাজার পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক

সানি ও তার পরিবারের সঙ্গে আনন্দময় মুহূর্তে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ বছরের ক্যারিয়ারে প্রথমবার এমন সাড়া পেলেন সানি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT