চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারিয়ার চোখে অস্ত্রোপচার, কাজ থেকে বিরতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 14, আগস্ট 2023
in বিনোদন
A A
ফারিয়া চোখে অস্ত্রোপচার, কাজ থেকে বিরতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার রাতে হঠাৎ করেই নিজের ব্যক্তিগত ফেসবুকে চোখে ব্যান্ডেজ লাগানো একটি ছবি প্রকাশ করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া! ছোট্ট করে ক্যাপশনে লিখেন,‘সুস্থ না হওয়া পর্যন্ত বিরতি’!

সেই ছবিতে ভক্ত অনুরাগীরা ফারিয়াকে দ্রুত সেরে উঠার বার্তা লিখেন। সাধারণ ভক্ত অনুরাগীদের পাশাপাশি অভিনেতা চঞ্চল চৌধুরী, মুকিত জাকারিয়া, মৌটুসী বিশ্বাস, দীপা খন্দকার, শামীম শাহেদ, সান জন, সংগীতশিল্পী পুতুল, গীতিকার কবির বকুল, নির্মাতা মোস্তাফিজ মানিক সহ বহু তারকা এই অভিনেত্রী দ্রুত সুস্থতা কামনা করেন।

কিন্তু কী হয়েছে ফারিয়ার? ক’দিন আগেই তিনি ঘুরে এলেন কলকাতায় অনুষ্ঠিত ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ থেকে, তার আগে অবকাশ যাপন করে এলেন তুরস্ক থেকে! চলতি মাসেই তানিম রহমান অংশুর নতুন ছবির শুটিং শুরুর কথা!

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানী বনানীর একটি হাসপাতালে বাম চোখে অস্ত্রোপচার করা হয়েছে নুসরাত ফারিয়ার। তার মা ফেরদৌসী বেগম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ফারিয়ার চোখের সমস্যা খুব জটিল কিছু নয়, তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। সে পুরোপুরি সুস্থ। তবে কাজে ফিরতে কিছুদিন সময় লাগবে’।

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে নূর ইমরান মিঠু পরিচালিত ‘পাতাল ঘর’ সিনেমায়। গেল ২৭ জুলাই সিনেমাটি দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে স্ট্রিমিং হয়। এরআগে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার একটি আইটেম গানে ঝড় তুলেছেন ফারিয়া। সদ্য ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে স্টিমিং হওয়া ‘আবার প্রলয়’ সিরিজেও একটি আইটেম গানে দেখা গেছে তাকে।

Tags: চঞ্চল চৌধুরীদীপা খন্দকারনুসরাত ফারিয়াফারিয়ামুকিত জাকারিয়ামৌটুসী বিশ্বাসলিড বিনোদনশামীম শাহেদসিনেমা
Previous Post

হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানল, হলিউড তারকাদের উদ্বেগ

Next Post

জাতীয় শোক দিবস ঘিরে টুঙ্গিপাড়ায় শোকের আবহ

Next Post
জাতীয় শোক দিবসের স্মরণে টুঙ্গিপাড়ায় শোকের আবহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবস ঘিরে টুঙ্গিপাড়ায় শোকের আবহ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবি শিক্ষার্থী ইকবালের বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT