চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে খুন করা হয়েছে: মাইকেল জ্যাকসনের মেয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 25, জানুয়ারি 2017
in বিনোদন
A A

মাইকেল জ্যাকসনের একমাত্র মেয়ে প্যারিস জ্যাকসনের বিশ্বাস, তার বাবাকে হত্যা করা হয়েছে। বিখ্যাত রোলিং স্টোন ম্যাগাজিনকে দেয়া জীবনের প্রথম ইন-ডেপথ সাক্ষাৎকারে তিনি বলেন মাইকেলের মৃত্যু একটি ‘ষড়যন্ত্র’ ছিল।

২০০৯ সালে অতিরিক্ত মাত্রায় শক্তিশালী ব্যথানাশক প্রোপোফল সেবনের কারণে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সঙ্গীত জগতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের। ওই সময় প্যারিসের বয়স ছিল মাত্র ১১ বছর। পরে অনিচ্ছাকৃত মানব হত্যার অভিযোগে তার ব্যক্তিগত চিকিৎসক কনর‌্যাড মারেকে দোষী সাব্যস্ত করা হয়।

তবে প্যারিস বিশ্বাস করেন, ঘটনা শুধু এতটুকু নয়, “উনি প্রায়ই ইঙ্গিত দিতেন অনেক মানুষ তার পেছনে লেগেছে।”

“এবং একটা পর্যায়ে উনি বলতে শুরু করেন, ‘ওরা একদিন আমাকে মেরে ফেলবে’,” বলেন প্যারিস। মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে বলে মনে করেন কিনা, এমন প্রশ্নের জবাবে ১৮ বছর বয়সী প্যারিস বলেন, “অবশ্যই।”

রোলিং স্টোন-এর প্রচ্ছদে প্যারিস জ্যাকসন

“কারণ এটা নিশ্চিত। সবগুলো তীর ওদিকেই নির্দেশ করে,” বলেন প্যারিস, “এটা পুরো কনস্পিরেসি থিওরির মতো অবস্থা…তবে তার সব প্রকৃত ভক্ত এবং পরিবারের সব সদস্য এ ব্যাপারে নিশ্চিত। এটা একটা ষড়যন্ত্র ছিল।”

বক্তব্যে প্যারিস ‘অনেক মানুষ’ তার বাবাকে মেরে ফেলতে চাইত বলে উল্লেখ করেন। আরও বলেন, দোষীদের বিচারের আওতায় আনতে তিনি ‘দাবার চাল দিচ্ছেন’।

তবে স্পষ্টভাবে কারও নাম উচ্চারণ করেননি অষ্টাদশী এই তারকা কন্যা। এমনকি কনর‌্যাড মারেকে নিয়েও কোনো অভিযোগ করেননি।

 

Tags: মাইকেল জ্যাকসন
Previous Post

আগুনসন্ত্রাস জনগণই প্রতিহত করবে: প্রধানমন্ত্রী

Next Post

এ শীতেও রাজনীতি কেন শুধুই ঘরোয়া রাজনীতির মতো?

Next Post

এ শীতেও রাজনীতি কেন শুধুই ঘরোয়া রাজনীতির মতো?

পরাজিত হতে চলেছে সুন্দরবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT