চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরাজয়ের ভয়ে বিএনপি মরণ যন্ত্রণায় ছটফট করছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 12, আগস্ট 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের speaking at a public event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়নে বিএনপি’র অন্তরজ্বালা। পরাজয়ের ভয়ে বিএনপি মরণ যন্ত্রণায় ছটফট করছে। 

ওবায়দুল কাদের শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল বলেন, বিদ্বেষের রাজনীতি করলে আজীবন আপনাদের বিরোধী দল হয়ে থাকতে হবে। আজকে বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করছে। আইএমএফসহ সারা দুনিয়া বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। বাংলাদেশের  উন্নয়ন-অগ্রগতি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু বিএনপির তা সহ্য হচ্ছে না।

বিএনপিকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবেন না? ক্ষমতা কি আপনার বাপ দাদার? ক্ষমতার মালিক আল্লাহ পাক ও এ দেশের জনগণ। বিএনপি ক্ষমতা দেবে, ওই ক্ষমতা তো আমাদের দরকার নেই। বিএনপি নিজেরাই ক্ষমতায় যেতে পারে না, আবার বড় বড় কথা বলে।

ওবায়দুল কাদের বলেন, এ বছর ৩৩টি দেশে নির্বাচন  হচ্ছে।  কোন দেশের নির্বাচন নিয়ে বিশ্ব মোড়লদের কোনো মাথাব্যথা নেই, মাথাব্যথা কেবল বাংলাদেশের নির্বাচন নিয়ে। পৃথিবীর কোনো দেশেই যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না, শুধুমাত্র বাংলাদেশেই পান থেকে চুন খসলেই আমাদের নিষেধাজ্ঞা দেবে, ভিসানীতি দেবে এমন হুমকি-ধামকি দেয়।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে আর বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে। তিনি বলেন, ১৫ই আগস্ট কিংবা একুশে আগস্টসহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবারের সদস্যরা।

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে নির্বাচনে তাদের কি দশা হবে। এই মুহূর্তে নির্বাচন হলে দেশের ৭০ ভাগ মানুষ  শেখ হাসিনাকে ভোট দেবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দেশের ৬৪ জেলায় সমীক্ষা চালিয়ে দেখেছে বর্তমান সরকারের একচেটিয়া জনপ্রিয়তা। সরকারের এ জনপ্রিয়তা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।

Tags: ওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসেতুমন্ত্রী
Previous Post

ডেঙ্গু কমাতে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার আহ্বান

Next Post

নেইমার-এমবাপেকে বাদ দিয়ে মৌসুম শুরু করবে পিএসজি

Next Post
পিএসজির দুই ফুটবলার মাঠে, মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার-এমবাপেকে বাদ দিয়ে মৌসুম শুরু করবে পিএসজি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মোহাম্মদ নাসের রহমান আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মতো লুটেরাদের পাশে কোনো বিদেশি শক্তি নেই: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT