চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকার রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 12, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া নারী ফুটবল দল টাইব্রেকারে জিতেছে, আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ায় ফলাফল নিষ্পত্তির জন্য হতে হয় টাইব্রেকারের শরণাপন্ন। রোমাঞ্চ ও উত্তেজনায় ছড়ানো টাইব্রেকার সাডেন ডেথেও গড়ায় ম্যাচ। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে শক্তিশালী ফ্রান্সকে ৭-৬ ব্যবধানে হারিয়ে প্রথমবার মেয়েদের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

পেনাল্টি শ্যুট আউটের প্রথম পাঁচটি শটের মধ্যে তিনবার লক্ষ্যভেদ করতে সক্ষম হয় দুই দল। সাডেন ডেথের প্রথম তিন শটেও বল জালে জড়ায়। নবম শটে অবশ্য কেউই গোল করতে পারেনি।

ফ্রান্সের কেনজা ডালির শট অজি গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড ঠেকালেও রেফারি আবার শট নেয়ার সংকেত দেন। কারণ কেনজা কিক নেয়ার আগেই গোলরক্ষক পোস্টের লাইন থেকে বেরিয়েছিলেন। ফিরতি শট আবারো প্রতিহত করেন ম্যাকেঞ্জি। তৈরি হয় নাটকীয় এক মুহূর্ত।

এরপর ক্লেয়ার হান্টের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ার সময় শরীরের বিপরীত দিকে থাকা বল শূন্যে ভাসমান অবস্থায় বাঁ হাতে ঠেকান ফ্রান্সের বদলি গোলরক্ষক সোলেন ডুরান্ড। দশম শটে যায় টাইব্রেকার।

ভিকি বেচোর কিক বারে লেগে ফিরলেও কর্টনি ভাইন নিশানাভেদ করে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নিয়ে যান। টুর্নামেন্টের ইতিহাসে তিনবার কোয়ার্টার ফাইনালে খেললেও এবারই ক্যাঙ্গারুরা প্রথমবার খেলবে সেমিফাইনাল।

শনিবার ব্রিজবেনে হওয়া ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এতে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়।

১০০ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড করেন ওয়েন্ডি রেনার্ড। বল জালে জড়ালেও হেডের আগ মুহূর্তে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রেনার্ড প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করেন। রেফারি গোল বাতিল করায় লিড পায়নি ফ্রান্স।

বাকি সময়ে ফ্রান্স একের পর এক আক্রমণ করে গেলেও অজিদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। স্বাগতিকদের গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড একের পর এক সেভ করে যান। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে শেষ হাসিটা অজিরাই হেসেছে।

Tags: অস্ট্রেলিয়াফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

Next Post

জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে অভিযান, আটক ১০

Next Post
Bangladesh police raid a suspected militant hideout during an operation. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে অভিযান, আটক ১০

গরুদের মধ্যে এলএসডি রোগের লক্ষণ দেখা যাচ্ছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট ও গাইবান্ধায় গরুতে এলএসডি রোগের প্রাদুর্ভাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT