চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবেগী কণ্ঠে রাজ্যকে মা পরীর খোলা চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 12, আগস্ট 2023
in বিনোদন
A A
প্রেমময় মা ও সন্তানের আবেগী মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আনন্দ উচ্ছ্বাসে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করলেন চিত্রনায়িকা পরীমনি। কাছের মানুষদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের ‘নাড়ি কাটা ধন’কে নিয়ে মেতে থাকতে দেখা গেছে মা পরীকে! আয়োজনে কোনো কমতি রাখেননি।

আয়োজনে অন্যতম আকর্ষণ ছিলো ছেলে রাজ্যের সাথে গত এক বছরে মা পরীর কাটানো বিভিন্ন মুহূর্তে দিয়ে বানানো কয়েক মিনিটের একটি ক্লিপ! যেখানে ছেলেকে উদ্দেশ্য করে মা পরী পাঠ করে শোনান আবেগঘন কিছু কথা। পরী নিজেই বলছেন, ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে তার খোলা চিঠি! পরবর্তীতে যে ভিডিও ক্লিপটি নিজের ফেসবুক পাতায়ও রেখেছেন পরী।

প্রায় সোয়া চার মিনিটের সেই ভিডিও ক্লিপে রাজ্যক উদ্দেশ্য করে পরীকে বলতে শোনা যায়,“আমার বাজান, বড় হয়ে যখন তুমি এটা দেখবে, তখন বুঝবে, গলায় আটকে থাকা কান্না গিলে গিলে মা তোমাকে বলেছিল- এই সেই আনন্দের দিন, যে দিন তুমি আমার বুকে এলে। ছোট্ট দুটো হাত ধরে কী মনে হচ্ছিল জানো? পরী সত্যিকারের দুটো ডানা পেলো। কী আনন্দ কী আনন্দ! বড় হয়ে লাল পরী, নীল পরী, হাজার পরীর ভিড়ে শুধু জানবে, তুমি এই মা পরীর দুটো ডানা হয়ে জন্মেছিলে। আমি তোমার বুকে কান পেতে শুনি- মা; গায়ে গা ঘেঁষে, বুকে মিশে থেকে, ঘুমের ঘোরে কিংবা জেগে থেকে, তোমার চোখের দৃষ্টিজুড়ে যেন শুধু আমি; মা আর মা। তোমার জগতজুড়ে যেন একটাই শব্দ- মা। আর এই মা-টা আমি!”

বড় হয়ে ছেলে যেন ১০ আগস্ট তারিখে ধুমধাম আয়োজনে নিজের জন্মদিন পালন করে, এমন আহ্বানও আছে পরীর এই খোলা চিঠিতে। পরীকে বলতে শোনা যায়,“ভাবতে ভাবতে কখন যে আমাদের এক বছর হয়ে গেলো। তোমার গায়ের ঘ্রাণে বেঁচে আছি আমি। তোমার কান্নায়, হাসিতে, খেলায় কী দারুণ বেঁচে আছি আমি। দুঃখ আমাকে আর ছুঁতেই পারে না। তোমার সঙ্গে রূপকথার রাজ্যের পৃথিবী আমার। টগবগ করে রাঙা ঘোড়ায় চড়ে আমার পালকির পাশে পাশে চলবে। পথে পথে যত দস্যুই আসুক, তুমি বলবে, আমি আছি, ভয় নেই মা। আমার সত্যিকারের বীরপুরুষ হবে তুমি। আমার সকল শূন্যতার পাশে তুমি এক হয়ে জুড়ে গেছো। তাইতো আমাদের এই সংখ্যা ১০। মনে রেখো, এই তারিখটা কিন্তু তোমার। এই দিনটা তোমার বিশেষ দিন। এই আজ যেমন আমি, আমরা সবাই মিলে ধুমধাম করে তোমার জন্মদিনটা উদযাপন করছি, তুমিও কিন্তু করো। মা যখন থাকবে না বেঁচে, তখনও করবে। ঠিক আছে?”

ছেলেকে নিয়ে পরীর শেয়ার করা আবেগঘন বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আড়াই মিলিয়নের বেশী মানুষ। শেয়ার হয়েছে ১৫ হাজারের বেশী, মন্তব্য এসেছে প্রায় ২৫ হাজার!

Tags: খোলা চিঠিপরীপরীমনিরাজরাজ্যলিড বিনোদনসিনেমা
Previous Post

ওমরা পালন করতে গিয়ে নিখোঁজ আব্দুল হাই

Next Post

মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

Next Post
ব্রিটিশ হাইকমিশনার কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

অস্ট্রেলিয়া নারী ফুটবল দল টাইব্রেকারে জিতেছে, আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেকার রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT