চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না, তারা জনগণের শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 11, আগস্ট 2023
in বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের শক্তিতে বিশ্বাস করে বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না, কারণ তারা জনগণের শক্তি। আওয়ামী লীগের সাথে জনতা আছে। কিন্তু অগ্নি সন্ত্রাসীরা দেখছে তাদের সাথে দেশের জনগণ নেই। তাই আবারও নানা ষড়যন্ত্রে একত্রিত হচ্ছে তারা। কিন্তু লাভ হবে না।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজক ঢাকা-১২ আসন ছাত্রলীগ।

বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকে তারা ভয় পায়, তারা নির্বাচন করতে চায় না। নির্বাচন বানচাল করার জন্য তারা নানান ধরনের পাঁয়তারা করবে—সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। নির্বাচনের মাধ্যমে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছে।

সাম্প্রতিক সময়ে বাসে অগ্নি সন্ত্রাস বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা দেখেছেন এক নেত্রী ভিডিওয়ের মাধ্যমে বলছেন, লন্ডনের নেতা চাচ্ছেন দাউ দাউ (আগুন) করতে, তারপর সাভারে দেখলাম এক বাসে আগুন, অন্যান্য জায়গায় আগুন। অগ্নি সন্ত্রাসীরা আবার এক হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে, তাদের উপযুক্ত জবাব দিবে। জনগণ আবার প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নিরাপত্তা বাহিনী জঙ্গি দমন, সন্ত্রাস দমনে কাজ করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিকে, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র করে না। আওয়ামী লীগ পেশি শক্তিতে বিশ্বাস করে, গান পাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তিকে। আওয়ামী লীগের সঙ্গে জনগণ রয়েছে।

১৫ আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে তিনি বলেন, আমরা এটাও দেখেছি, হঠাৎ করে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করেছে, সেদিন খালেদা জিয়া জন্মদিন পালন করে। তার কয়েকটা জন্মদিনের কথা আমরা জানি।

১৫ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে কখনও পাব না। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করছেন।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

Tags: তেজগাঁওশোক দিবসস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

গণমিছিলের নামে বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে: আওয়ামী লীগ

Next Post

সাকিবকে নিয়ে মাশরাফীর কথাই ‘ঠিক’ হচ্ছে

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে নিয়ে মাশরাফীর কথাই ‘ঠিক’ হচ্ছে

চ্যানেল আই অনলাইন এর প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT