চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২০৮ কোটিতে বায়ার্নে গেলেন হ্যারি কেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 11, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
হ্যারি কেন ফুটবল খেলোয়াড়, Tottenham Hotspur দলের জার্সিতে, মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ অধিনায়ক হ্যারি কেনকে দলে টানার জন্য টটেনহ্যাম হটস্পারকে কয়েকদফা প্রস্তাব দিয়েছিল বায়ার্ন মিউনিখ। শেষপর্যন্ত লিগ শুরু হওয়ার আগেরদিন গভীর রাতে সমঝোতায় পৌঁছেছে ক্লাব দুটি। টটেনহ্যাম ছেড়ে বায়ার্নেই যাচ্ছেন ৩০ বর্ষী তারকা ফরোয়ার্ড।

দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো শুক্রবার জানান, ১০ কোটি ইউরোতে চার বছরের চুক্তিতে টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে যাচ্ছেন কেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২০৮ কোটি টাকা। এছাড়া বোনাস বাবদ বছরে পাবেন আরও ২ কোটি ইউরো।

কেনকে দলে টানতে টটেনহ্যামকে প্রথমে ৭০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। দাম পছন্দ না হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে টটেনহ্যাম। পরে ১০ মিলিয়ন ইউরো বাড়িয়ে প্রস্তাব করে ৮০ মিলিয়ন। টটেনহ্যাম তাতেও রাজি না হওয়ায় অঙ্কটা বাড়িয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন দলটি। ইংল্যান্ড অধিনায়ককে কিনতে শেষ পর্যন্ত ১০০ মিলিয়ন ইউরো খরচ করেছে জার্মানির ক্লাবটি।

২০০৯ সালে টটেনহ্যামে যোগ দেন কেন। একযুগের বেশি সময় ধরে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে খেলেছেন। টটেনহ্যামে কেনের ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত প্রাপ্তির খাতা শূন্যই বলা চলে। ২০২২-২৩ মৌসুম শেষে চুক্তির মেয়াদ আরও একবছর বাকি থাকার পরও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান তিনি।

টটেনহ্যামের হয়ে ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কেন। প্রিমিয়ার লিগে ৩২০ ম্যাচে তার গোল ২১৩টি।

Tags: ইপিএলকেইনটটেনহ্যামবায়ার্নবুন্দেসলিগালিড স্পোর্টস
Previous Post

রাঙামাটিতে বন্যার পানিতে ডুবে শিশুসহ ৪ জনের মৃত্যু

Next Post

পেজ হ্যাক করে মৃত্যুর ‘ভুয়া খবর’ ছড়ানো হয়!

Next Post
স্টাইলিশ যুবতী মহিলার ছবি, সোজা চুল ও আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পেজ হ্যাক করে মৃত্যুর ‘ভুয়া খবর’ ছড়ানো হয়!

হোয়াটসঅ্যাপে ভিডিও কল শেয়ার করার জন্য ফোনের স্ক্রিন দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াটসঅ্যাপে ভিডিও কলে শেয়ার করা যাবে ফোনের স্ক্রিন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT