চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 পূর্বাহ্ন 11, আগস্ট 2023
in - সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
রাতের সময় ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় নিহত দুইজনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ১০ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে আখাউড়া-সিলেট বাইপাস রেলপথের পৌরশহরের খরমপুর রেলব্রীজে এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম শুকুর মিয়া (৬০)। তিনি নরসিংদীর মাধবী থানার দোয়ারি গ্রামের গাজী মিয়ার ছেলে। অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন, ওরশ উপলক্ষে খরমপুর মাজারে আসা লোকজন পুলিশের বাধা উপেক্ষা করে রেলসেতু পারাপার হচ্ছিল।

এ সময় ঢাকাগামী পারাবত ট্রেন আসার সময় হলে দুই পাশে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যরা হুঁইসেল বাজিয়ে ট্রেন আসার সংকেত দেয়। এসময় সবাই রেললাইন থেকে নেমে পড়লেও ওই দুই ব্যক্তি ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হচ্ছিল।

এ সময় ট্রেনের ধাক্কায় তারা সেতু থেকে নদীতে ছিটকে পড়ে নিহত হয়। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে মরদেহ দুটি নদী থেকে উদ্ধার করে। নিহত এক ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া গেছে। অন্য জনের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে আখাউড়া খরমপুর মাজার শরীফে সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ শুরু হয়েছে।

Tags: ট্রেনের ধাক্কাদুইজন নিহতব্রাহ্মণবাড়িয়া
Previous Post

নাইজারে চলমান রাজনৈতিক সংকট নিয়ে ইকোয়াস নেতাদের বৈঠক

Next Post

ডাচদের বিদায়, সবার আগে সেমিতে স্পেন

Next Post
স্পেনের ফুটবল দল গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচদের বিদায়, সবার আগে সেমিতে স্পেন

মেসি গোল করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের মতোই মিয়ামিকে নেতৃত্ব দিচ্ছেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT