চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিবরান হত্যা: রিভিউ খারিজ, টিটুর যাবজ্জীবন বহাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 10, আগস্ট 2023
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় যাবজ্জীবন সাজার রায় পুর্নবিবেচনা চেয়ে আসামি ইয়াছিন রহমান টিটুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ রিভিউ খারিজের এই রায় দেন। আদালতে ইয়াছিন রহমান টিটুর পক্ষে ছিলেন  সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও ব্যারিস্টার তানিয়া আমির। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।

এই মামলার বিবরণ থেকে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক টি এ খানের একমাত্র ছেলে জাহাজ ব্যবসার প্রতিষ্ঠান সেন্ট্রান্স মেরিটাইম (বিডি) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা জিবরান তায়েবী চাকরির সুবাদে স্ত্রী তিতলী নন্দিনীকে নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। ১৯৯৯ সালের ৯ জুন নগরীর দেওয়ানহাট এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টের সামনে জিবরান খুন হন। এ ঘটনার পরদিন জিবরানের সহকর্মী জেমস রায় ডাবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ২০০২ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে আসামী ইয়াছিন রহমান টিটু, ওমর আলী ও আলমগীরকে খালাস দেয়া হয়। খালাস পাওয়াদে মধ্যে হত্যার ‌‘পরিকল্পনাকারী’ ইয়াসিন রহমান টিটু ছিলেন চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ কেডিএসের চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে।

একপর্যায়ে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামী ও রাষ্ট্রপক্ষ। এসব আপিলের শুনানি শেষে ২০০৭ সালের ২৮ মার্চ হাইকোর্ট ইয়াসিন রহমান টিটু, ওমর আলী ও আলমগীরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া মো. সিদ্দিককে হাইকোর্টের রায়ে খালাস দেওয়া হয়। হাইকোর্টের ওই রায়ের পর বিদেশ থেকে এসে ২০১১ সালের ১০ অক্টোবর টিটু চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইয়াছিন রহমান টিটু কারাগার থেকে আপিল করলে ২০১২ সালের ১ আগস্ট ততকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে টিটুর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। এরপর টিটু ওই বছরের ১১ নভেম্বর রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন করেন। পরবর্তীতে ২০১৪ সালে আপিল বিভাগের যাবজ্জীবন কারাদণ্ড রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করে টিটু। সে রিভিউ শুনানি শেষে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারী ততকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। পরবর্তী বিষয়টি আবার রিভিউ শুনানির জন্য আনা হয়।

Tags: জিবরানটিটুসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

সব রেকর্ড ভেঙ্গে দেবে রজনীকান্তের ‘জেলার’?

Next Post

বাচ্চার কান্না থামাতে দুধের বোতলে মদ ঢাললেন মা

Next Post
মা দুধের বোতলে মদ ঢালছেন, শিশুর কান্না বন্ধ করতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাচ্চার কান্না থামাতে দুধের বোতলে মদ ঢাললেন মা

ইডেনের ড্রেসিংরুমে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে দমকল বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুনে ঝলসে গেল ইডেনের ড্রেসিংরুম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT